সর্বশেষ

নাম বদলের গল্প জানালেন কোয়েল মল্লিক

  • 3:20 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার

মেলবোর্ন ৭ জানুয়ারি- টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দুই দশকের ক্যারিয়ারে এই নামেই পান আকাশচুম্বী জনপ্রিয়তা। অথচ তার আসল নাম কোয়েল নয়, এটা তার ডাকনাম। আসল নাম রুক্মিণী মল্লিক। অভিনেত্রীর প্রথম ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীর অনিচ্ছাকৃত ভুলে বাদ পড়ে যায় তার আসল নামটি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে যখন তার অভিষেক হয়, তখন পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে কোয়েল তার ডাকনাম।

তিনি বলেন, পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে জিজ্ঞেস না করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।

অভিনেত্রী মজা করে জানান, তার আসল নাম যদি সিনেমায় ব্যবহৃত হতো, তবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে নামের মিল হয়ে যেত। সেক্ষেত্রে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিণীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা তাকে কোয়েল হিসেবে চেনেন এবং এই নামেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন লেখা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, মধুরিমা বসাক, শতাফ ফিগার, দুলাল লাহিড়ী, শুভ্রজিৎ দত্ত, রোশনি ভট্টাচার্য, অনসূয়া মজুমদার প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

এই শাখার আরও খবর

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

শেখ হাসিনাকে ঘিরে হত্যাচেষ্টার আশঙ্কা, তুরস্ক-পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে…

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ, প্রো-৭১ আইনজীবীদের বিক্ষোভ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন ‘প্রো-৭১’ হিসেবে পরিচিত একদল…

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে সাবেক ভিপি ইমির জামিন

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ…

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিল হাইকোর্ট

মেলবোর্ন, ৩০ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি পৃথক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au