সর্বশেষ

ইলন মাস্ক-সিডনি সুইনির ছবি ভাইরাল, প্রেমের গুঞ্জন

  • 5:11 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রেমে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে সম্পর্কের ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় নেটিজেনদের মাঝে গুঞ্জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরেই এ উত্তেজনা এখন তুঙ্গে। ভাইরাল সেই ছবিগুলোতে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলেও আদতে এর পেছনে ভিন্ন এক সত্য লুকিয়ে আছে।

‘এক্স’-এর (সাবেক টুইটার) একটি অ্যাকাউন্ট থেকে ইলন মাস্ক ও সিডনি সুইনির কিছু ছবি পোস্ট করা হয়েছে। এর মধ্যে একটি ছবিতে তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। অন্য ছবিতে তারা একে অপরের দিকে তাকিয়ে আছেন। আরেক ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ভিড়ের মাঝে তারা একসঙ্গে হাঁটছেন। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ইলন মাস্ক ও সিডনি সুইনি একে অপরের সঙ্গে ডেট করছেন। আর তা মুহূর্তেই লাখ লাখ মানুষের নজরে আসে; বিশ্বজুড়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে যায়।

এ বিষয়ে কিছু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সাইটটি নিয়ে অনুসন্ধানে নামে। তাতে উঠে আসে— ছবিগুলো আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড। যার মাধ্যমে এই ভুয়া ছবিগুলো সৃষ্টি হয়েছে।

গুগল জেমিনি এআইয়ের বিশেষ টুল ‘সিনথ আইডি ডিটেক্টর’ -এর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, ছবিগুলোতে এআইয়ের ডিজিটাল জলছাপ রয়েছে। এগুলো প্রযুক্তির কারসাজি ছাড়া আর কিছুই নয়।

গুগল, কিংবা ইয়াহু’র মতো সার্চ ইঞ্জিনগুলোতেও এ জুটির প্রেমের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্ক ও সিডনি সুইনির মতো বড় দুই তারকার মধ্যে সত্যিই কোনো সম্পর্ক থাকলে তা অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতো।

এদিকে বর্তমানে জনপ্রিয় মিউজিক ম্যানেজার স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন সিডনি সুইনি। গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের দুজনকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

এই শাখার আরও খবর

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

অগ্নিঝরা প্রীতিলতা: পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রথম  বাঙালি  নারী শহীদ

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে কজন বিপ্লবীর নাম সাহস, আত্মত্যাগ ও দুর্জয় প্রত্যয়ের প্রতীক হয়ে আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার তাঁদের অন্যতম। তিনি শুধু একজন বিপ্লবী নারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au