সর্বশেষ

সরস্বতীপূজার শুভ লগ্নে ফের বিয়ের পিঁড়িতে মধুমিতা

  • 12:11 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
মেলবোর্ন, ২৫ জানুয়ারি– বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের টলিউডের ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার সরস্বতী পূজার শুভ লগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি।বিয়ের আসরে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। পরনে ছিল লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা।বিয়ের আসরে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। পরনে ছিল লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা।

নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বাস্তব জীবনের নায়ক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। তবে পেশা ভিন্ন হলেও শখের জায়গায় দুজনের মিল রয়েছে, দুজনেই ভীষণ ভ্রমণপিপাসু।

গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা তাদের এই প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল।এর আগে গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন তারা, যেখানে সামাজিকমাধ্যমে হবু বরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘শুধুই আমার’।

প্রসঙ্গত, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের শুরুতে ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি।

তবে সেই সংসার টেকেনি। দীর্ঘ বিরতি ও বিচ্ছেদের পর অবশেষে বন্ধু দেবমাল্যের হাত ধরেই নতুন জীবনে পা রাখলেন এই অভিনেত্রী।

এই শাখার আরও খবর

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au