বিনোদন

শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, গান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত

বিনোদন

  • 1:02 am - July 27, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, গান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই:  বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী আনুশেহ আনাদিল ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, ‘টিনিটাস’ নামের একটি সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান, যা ধীরে ধীরে তাঁর শ্রবণ ক্ষমতায় প্রভাব ফেলছে। পাশাপাশি উচ্চ শব্দও এখন তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছে।

একই বার্তায় দীর্ঘদিন গান থেকে দূরে থাকার কারণও তুলে ধরেছেন আনুশেহ। তিনি লিখেছেন, “আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। আমার টিনিটাস হয়েছে। আর কানের ভেতরের শব্দ এত জোরে যে আমি আর উচ্চ শব্দ সহ্য করতে পারি না। এটি আক্ষরিক অর্থেই আমার কানে ব্যথা তৈরি করে।”

তিনি জানান, চিকিৎসকেরা তাঁকে হিয়ারিং এইড ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তবে সেটি ব্যবহার করার পর নিজের সমস্যার আরও অবনতি হয়েছে বলে মনে করছেন তিনি। তাই আপাতত হিয়ারিং এইড ব্যবহার বন্ধ রেখেছেন। আনুশেহ লিখেছেন, “ডাক্তাররা আমাকে হিয়ারিং এইড পরতে বলেছিলেন, কিন্তু সেটার ওপর নির্ভরশীলতা আমাকে আরও কম শুনতে সাহায্য করছে এবং আমার টিনিটাস আরও খারাপ করছে। তাই আমি সেটি ব্যবহার বন্ধ করে দিয়েছি।”

বর্তমান জীবনযাপন প্রসঙ্গে তিনি বলেন, শান্ত পরিবেশে থাকলেই কিছুটা স্বস্তি পান। এ কারণেই এখন গ্রামে থাকতে বেশি পছন্দ করেন। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত ‘সরলবাড়ি’ ইকো রিসোর্টে বসবাস করছেন। রিসোর্টটির একটি অংশ বাউল শিল্পীদের জন্য আশ্রম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তিনি আরও লিখেছেন, “এই কারণেই আমি গ্রামে থাকতে পছন্দ করি। সেখানে পরিবেশ শান্ত এবং আমার কানের জন্যও সেটি সহজ।”

বাংলাদেশের লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আনুশেহ আনাদিলের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যান্ড ‘বাংলা’র মাধ্যমে তিনি বাউল, লালন ও মরমি গানকে আধুনিক উপস্থাপনায় জনপ্রিয় করে তুলেছেন। তাঁর স্বতন্ত্র কণ্ঠ ও পরিবেশনার জন্য দীর্ঘদিন ধরে শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন। আনুশেহর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’, ‘কৃষ্ণপক্ষ’ এবং ‘আমি ওপার হয়ে’।

গান থেকে দূরে থাকার কারণ প্রকাশ্যে জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেকেই তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au