বাংলাদেশ

লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, অভিনেতা ও অভিনেত্রীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগের প্রতিবাদে ১০১ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

  • 9:08 pm - July 28, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ট্রাইব্যুনালে অভিযোগের প্রতিবাদে ১০১ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি।

মেলবোর্ন, ২৮ জুলাই: মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক অঙ্গনের স্বাধীন বিকাশ এবং পেশাগত নিরাপত্তা রক্ষায় আমরা দেশের উদ্বিগ্ন নাগরিক, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে কয়েকজন সাংবাদিক, নাট্যব্যক্তিত্ব, অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে একটি অজ্ঞাত ও জনসমর্থনহীন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ দাখিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো ব্যক্তি বা সংগঠন আইনের আশ্রয় নেওয়ার অধিকার রাখে। তবে এই অধিকার কখনোই ব্যক্তি, শিল্পী বা সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা, পেশাগতভাবে হয়রানি করা কিংবা ভিন্নমতকে ভয়ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়। অভিযোগের ভিত্তি, প্রমাণ ও আইনগত গ্রহণযোগ্যতা যাচাই না করে জনপরিসরে এমন পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও পেশাগত মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে।

আমরা মনে করি, শিল্প, সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চার বিকাশের জন্য মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক পূর্বশর্ত। ভিন্নমত, সমালোচনা কিংবা রাজনৈতিক অবস্থানের কারণে শিল্পী, সাংবাদিক বা নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ ও হয়রানিমূলক কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করে এবং সমাজে আত্মনিয়ন্ত্রণ ও ভয়ের সংস্কৃতি তৈরি করে।

আইনকে যেন ব্যক্তিগত, রাজনৈতিক বা প্রতিহিংসামূলক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়, সে বিষয়েও রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সতর্ক থাকা প্রয়োজন।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, কোনো নাগরিককে অযৌক্তিক বা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে পেশাগত বা সামাজিকভাবে হয়রানির সুযোগ সৃষ্টি না করা হোক। একই সঙ্গে আমরা দেশের সকল গণতান্ত্রিক শক্তি, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং নাগরিক অধিকার রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানাই।

বার্তা প্রেরক

আরিফ নজরুল
কবি ও প্রকাশক
০১৭১২০৯২৪৯২
anazrul75@gmail.com

মীর রবি
কবি ও কলামিস্ট
mirrabi@proton.me
০১৭৫৫১০০৩০৪

স্বাক্ষর:
০১. বরেণ্য কবি নির্মলেন্দু গুণ
০২. একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন নবী
০৩. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও সাংবাদিক
০৪. রহীম শাহ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক
০৫. ড. শামীম আহমেদ, অধ্যাপক, লেখক ও বিশ্লেষক, ক্যানাডা
০৬. এস এম মাসুম বিল্লাহ, অধ্যাপক
০৭. ড. মাহমুদ হাসান, সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, কার্লটন ইউনিভার্সিটি, কানাডা
০৮. ড. মুকিদ চৌধুরী, কথাসাহিত্যিক
০৯. ড. প্রদীপ মাহবুব, শিক্ষক ও লেখক
১০. সুজাত মনসুর, লেখক ও গবেষক
১১. ড. ফরিদ আহমেদ, শিক্ষক ও গবেষক
১২. হুমায়ূন কবীর ঢালী, শিশুসাহিত্যক
১৩. আরিফ নজরুল, কবি ও প্রকাশক
১৪. হাসানআল আব্দুল্লাহ , কবি ও সম্পাদক
১৫. ডা. সাজিয়া আফরিন, চিকিৎসক
১৬. ডা.শঙ্খময় ঘোষ,চিকিৎসক
১৭. অনিকেত শামীম, কবি
১৮. ড. শিবলী চৌধুরী, সহযোগী অধ্যাপক
১৯. ড. মাসুদ পথিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা
২০. স্বীকৃতি বড়ুয়া, সংগঠক
২১. আবদুল গাফ্ফার রনি, বিজ্ঞান লেখক
২২. আবু সালেহ রনি, সাংবাদিক
২৩. জুয়েল রাজ, সাংবাদিক
২৪. দেওয়ান গৌস সুলতান, গবেষক
২৫. মোহাম্মদ হরমুজ আলী, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব
২৬. সোহরাব সুমন, কথাশিল্পী ও অনুবাদক
২৭. সাব্বির খান, সাংবাদিক
২৮. মিজানুর রহমান খান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মী
২৯. মেহেদী হাসান, সাংবাদিক
৩০. ড. সাখাওয়াত নয়ন, কথাসাহিত্যিক
৩১. তুষার আহমেদ, পিএইচডি গবেষক, ম্যানচেস্টার, ইউনিভার্সিটি
৩২. শায়লা আহমেদ লোপা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট
৩৩. ফকির ইলিয়াস, কবি
৩৪. সিরাজিয়া পারভেজ, ছড়াকার ও গীতিকার
৩৫. শামস সাইদ, কথাসাহিত্যিক
৩৬. সঞ্জয় সরকার, লেখক
৩৭. কাইয়ুম খান, কবি
৩৮. খালেদ চৌধুরী, গল্পকার
৩৯. নূরজাহান নীরা, কবি
৪০. মীর রবি, কবি ও কলামিস্ট
৪১. রাবেয়া মিতু, সচেতন নাগরিক
৪২. সৈয়দ হেলাল সাইফ, কবি
৪৩. মাহমুদা সুলতানা, কবি
৪৪. ফারহানা ইলিয়াস তুলি, কবি
৪৫. স্বপ্নীল ফিরোজ, কবি
৪৬. মিলন সব্যসাচী, কবি
৪৭. শামীমা আক্তার, লেখিকা
৪৮. মাহমুদ নোমান, কবি
৪৯. ফারজিনা আক্তার, লেখিকা
৫০. সরোয়ার সবুর, অ্যাক্টিভিস্ট
৫১. সরোয়ার জাহান, কবি
৫২. জামশেদ শামীম, অভিনেতা
৫৩. মনিরা বুবলী, সাংস্কৃতিক কর্মী
৫৪. রাশেদ রেহমান, কথাসাহিত্যিক ও সম্পাদক
৫৫. আয়েশা জেবীন, আইনজীবী ও লেখক
৫৬. লিটন কুমার ঢালী, শিক্ষক ও সাংবাদিক
৫৭. অসীম কুমার দেবনাথ, সাংবাদিক
৫৮. আলমগীর মাসুদ, গল্পকার ও সম্পাদক
৫৯. আলমগীর রুমী, প্রকাশক
৬০. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক ও সাংস্কৃতিককরমী
৬১. অজয় কুমার রায়, কবি ও প্রকাশক
৬২. আলমগীর শাহরিয়ার, লেখক ও গবেষক
৬৩. আপন অপু, সাহিত্যিক
৬৪. আবু হেনা মোস্তফা কামাল, পেশাজীবি
৬৫. মেহেদী হাসান, সাংবাদিক ও লেখক
৬৬. শেখ শাহ আলম, প্রযোজক ও পরিবেশক
৬৭. এইচ এম এ হক বাপ্পি, সাংবাদিক ও কলামিস্ট
৬৮. রবীন আহসান, লেখক ও প্রকাশক
৬৯. আকরামুল হক, অ্যাক্টিভিস্ট
৭০. এম এম মেহেরুল, যুব সংগঠক
৭১. মানিক বৈরাগী, কবি
৭২. শাহেদ কায়েস, কবি ও প্রাবন্ধিক
৭৩. শাহরিয়ার রিয়ন, সাংস্কৃতিককরমী ও রাজনৈতিক বিশ্লেষক
৭৪. ডাল্টন সৌভাত হীর, কবি
৭৫. মাহমুদুল হাসান, বাচিক শিল্পী
৭৬. নিয়াজ আল কাজী, কবি ও গবেষক
৭৭. ইলা লিপি, কবি
৭৮. সোহরাব সুমন, কবি
৭৯. দস্তগীর জাহাঙ্গীর, সাংবাদিক
৮০. রিঙকু অনিমিখ, কবি ও চারুশিল্পী
৮১. অয়ন্ত ইমরুল, কবি
৮২. মুহাইমিনুল ইসলাম, সাংবাদিক
৮৩. শরীফুল ইসলাম সরকার গীতিকার ও সাংস্কৃতিক সংগঠক
৮৪. শামীমা আফরোজ হ্যাপি, কবি ও আবৃত্তিশিল্পী
৮৫. আল আমিন হোসেন, গণমাধ্যম কর্মী
৮৬. বিমল সাহা, কবি
৮৭. বকুল মোহাম্মদ, কবি
৮৮. ইলিয়াস শাহীন, কবি
৮৯. সোনিয়া দেওয়ান প্রীতি, কবি
৯০. আব্দুল অদুদ, ছড়াকার
৯১. চন্দন সেনগুপ্ত, সাংবাদিক
৯২. সাকিব হাসান, সাংবাদিক
৯৩. বাপ্পী চৌধুরী, কবি
৯৪. আলী আকবর বাবুল, কবি
৯৫. দীপ্তি ইসলাম, প্রাবন্ধিক ও কবি
৯৬. নাফে নজরুল ছড়াকার ও প্রকাশক
৯৭. মেহেদী হাসান সোয়েব, কবি ও সাংবাদিক
৯৮. ইমরান পরশ, শিশুসাহিত্যিক
৯৯. শামীমা সুলতানা, কবি
১০০. খালেদ সরফুদ্দিন, কবি ও শিশুসাহিত্যিক
১০১. কামরুল ইসলাম, কবি

এই শাখার আরও খবর

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au