মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি কার্যালয়ের বারান্দায় পড়ে আগুন ধরে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া জেলখানা রোড এলাকায় অবস্থিত জেলা দুদক কার্যালয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাতে কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ ছিল। এ সময় দুর্বৃত্তরা ভবনের দ্বিতীয় তলার সামনের অংশ লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি কার্যালয়ের বারান্দায় পড়ে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, আগুন লাগলেও এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au