বিশ্ব

অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ

ককরোচ’ মন্তব্যে সতর্ক করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

  • 10:35 pm - August 01, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। — ফাইল চিত্র

মেলবোর্ন, ১ আগস্ট: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক সমস্যার সমাধান না হলে তরুণদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের অস্থিরতার কারণ হতে পারে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নকভি স্বীকার করেন, বিপুল বৈদেশিক ঋণের চাপে পাকিস্তানের অর্থনীতি কঠিন সময় পার করছে। তিনি বলেন, দেশের তরুণদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে এবং এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা উদ্বেগজনক পরিণতি ডেকে আনতে পারে।

তাঁর ভাষায়, “ঋণসংকটের সমাধান করা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা আমাদের তরুণদের চাহিদা পূরণ করতে পারছি না। আপনারা তাঁদের তরুণ বলুন বা ‘ককরোচ’ বলুন, যদি তারা একত্রিত হয়, তাহলে সবকিছু ওলটপালট করে দিতে পারে।”

নকভি আরও বলেন, পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মুখে। তিনি বাজেট ও ঋণ পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, প্রতি বছর নতুন করে ঋণ নেওয়ার প্রয়োজন হচ্ছে, কিন্তু স্থায়ী সমাধানের পথে অগ্রগতি হচ্ছে না। ফলে দেশের ওপর ঋণের চাপ ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, “আমাদের বাজেটের দিকে তাকান। প্রতি বছর কত ঋণ নিতে হবে, সেটাই এখন আলোচনার বিষয়। এই পরিস্থিতির সমাধান করা আমাদের দায়িত্ব, কিন্তু বাস্তবে আমরা আরও ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি।”

এ সময় নকভি ভারতের সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, ভারতের ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ নামে পরিচিত ছাত্র-যুব আন্দোলনের মতো কোনো সংগঠিত বিক্ষোভ পাকিস্তানেও দেখা দিলে তা দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ভারতে বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আগে থেকেই নানা রাজনৈতিক আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের সঙ্গে তরুণদের সম্ভাব্য অসন্তোষের বিষয়টি তুলে ধরে সতর্কবার্তা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র:আনন্দবাজার ডট কম

এই শাখার আরও খবর

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au