বিনোদন

নতুন সিনেমায় জুটি

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

  • 4:19 am - August 18, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন একটি চলচ্চিত্রে এই জুটিকে দেখা যেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ এবং ‘যকের ধন’ সিরিজের মতো জনপ্রিয় চলচ্চিত্রে কোয়েল ও পরমব্রতের জুটি দর্শকদের প্রশংসা পেয়েছে। এর আগে পরমব্রতের পরিচালনায়ও অভিনয় করেছেন কোয়েল মল্লিক।

সাম্প্রতিক সময়ে কোয়েল অভিনীত ‘স্বার্থপর’ সিনেমা সাফল্য পেয়েছে। অন্যদিকে পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। এর মধ্যেই নতুন এই জুটির কাজের খবর প্রকাশ্যে আসায় টলিউডে শুরু হয়েছে আলোচনা।

ইন্ডাস্ট্রি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হইচই স্টুডিওজের নতুন সিনেমাটির নাম হতে পারে ‘বীর পুরুষ’। সিনেমাটির পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। কোয়েল মল্লিক থাকবেন তাঁর বিপরীতে।

ইতোমধ্যে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে পরমব্রত বা কোয়েল কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীদের দেখা যেতে পারে বলেও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ বিরতির পর কোয়েল-পরমব্রত জুটির এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য নতুন আগ্রহ তৈরি করবে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে…

বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। রোববার অর্থ…

ভোটার তালিকা ইস্যুতে উত্তাল ভারত, নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবি

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। রোববার রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে হাজারো…

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ডিজিটাল মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বদীপ দাশ। রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ…

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১০টি নতুন এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে আগামী ৭ অক্টোবর চুক্তি সই হতে যাচ্ছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ…

৯২ রানে থামা রোহিতকে নিয়ে হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ প্রত্যাশা

সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯২ রানে থেমে যেতে হয়েছে রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার এমন আউটে হতাশ হয়েছেন ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au