বিজ্ঞান ও প্রযুক্তি

জেনারেটিভ এআই-এর কারণে সাইবার নিরাপত্তায় ঝুঁকি

  • 1:04 am - April 08, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার

৮৯% আইটি বিশেষজ্ঞ মনে করেন জেনারেটিভ এআই-এর ত্রুটির কারণে সাইবার নিরাপত্তায় ঝুঁকি রয়েছে বলে জনিয়েছে সফোস।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস, সাইবার আক্রমণ মোকাবিলায় একটি নতুন প্রতিবেদন ‘বিয়ন্ড দ্য হাইপ: দ্য বিজনেস রিয়েলিটি অব এআই ফর সাইবার সিকিউরিটি’ প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ৪০০ জন আইটি বিশেষজ্ঞের ওপর জরিপ চালানো হয়, যেখানে দেখা গেছে যে ৬৫% প্রতিষ্ঠান জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) ব্যবহার করে। তবে ৮৯% আইটি বিশেষজ্ঞ মনে করেন যে জেনএআই সাইবার সিকিউরিটি টুলসের ত্রুটিগুলো তাদের প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এছাড়াও, সফোস এক্স-অপসের সাম্প্রতিক গবেষণা ‘সাইবার ক্রিমিনালস স্টিল নট ফুললি অন বোর্ড দ্য এআই ট্রেন’ অনুযায়ী, সাইবার অপরাধীরা এআই এর ব্যবহার মাত্র শুরু করলেও ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড ফোরামে অনুসন্ধান করে সফোস এক্স-অপস দেখেছে যে, কিছু অপরাধী জেনএআই ব্যবহার করে ইমেল তৈরি এবং ডেটা বিশ্লেষণ করতে শুরু করেছে। আবার অনেকে এটিকে স্প্যাম এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যবহার করছে।

জরিপকৃত ৯৮% প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা অবকাঠামোতে কোনো না কোনো ধরনের এআই অন্তর্ভুক্ত থাকলেও, আইটি বিশেষজ্ঞরা এআই-এর ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া, ৮৭% বলেছেন যে, সাইবার সিকিউরিটির এই ক্ষেত্রে জবাবদিহিতার অভাব থাকতে পারে।

প্রতিষ্ঠানে জেনএআই ব্যবহার বড় প্রতিষ্ঠানগুলো (যাদের ১,০০০-এর বেশি কর্মী) উন্নত সুরক্ষার জন্য জেনএআই এর ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে ৫০-৯৯ কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো জেনএআই টুলস থেকে সবচেয়ে বড় সুবিধা হিসেবে কর্মচারীদের কাজের চাপ কমানোকে গুরুত্ব দিচ্ছে। তবে, সব ধরনের প্রতিষ্ঠানেরই ৮৪% বিশেষজ্ঞ বলেছেন, এআই-এর ক্ষমতা সম্পর্কে অবাস্তব প্রত্যাশার কারণে সাইবার নিরাপত্তার পেশাদারদের সংখ্যা কমানোর সম্ভাবনা নিয়ে তারা চিন্তিত।

‘বিয়ন্ড দ্য হাইপ’ এর প্রতিবেদনের অন্যান্য দিক:

জেনএআই-এর খরচ নির্ধারণ করা কঠিন: ৭৫% আইটি বিশেষজ্ঞ মনে করেন সাইবার সিকিউরিটির প্রোডাক্টগুলোতে জেনএআই-এর খরচ নির্ধারণ করা কঠিন। ৮০% আইটি বিশেষজ্ঞ মনে করেন, জেনএআই সাইবার সিকিউরিটির প্রোডাক্টগুলোর খরচ বাড়াবে। আবার, বেশিরভাগ প্রতিষ্ঠান মনে করে যে জেনএআই সামগ্রিক সাইবার সিকিউরিটির খরচ কমাতে সাহায্য করবে। অন্যদিকে, ৮৭% মানুষ বলছেন, জেনএআই-এর সাশ্রয় খরচকে ছাড়িয়ে যাবে।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au