বিজ্ঞান ও প্রযুক্তি

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

  • 4:04 pm - September 15, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে। এআইয়ের নিরাপত্তা নিয়ে গবেষকদের সাম্প্রতিক সতর্কবার্তার পর এক যুগ আগের মাস্কের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২০১৪ সালে নিজের করা একটি পোস্ট পুনরায় শেয়ার করেন মাস্ক। ওই পোস্টে তিনি এআই নিয়ে অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন, এই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে। এবার পুরোনো পোস্টটি শেয়ার করে তিনি শুধু লিখেছেন, ‘১২ বছর আগে’। এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে তাঁর উদ্বেগের পরিবর্তন হয়নি।

এআই নিয়ে এক যুগ ধরে সতর্ক মাস্ক

২০১৪ সালে সুইডিশ দার্শনিক ও চিন্তাবিদ নিক বোস্ট্রমের ‘সুপারইন্টেলিজেন্স’ বই পড়ার পর এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে সতর্ক করতে শুরু করেন ইলন মাস্ক।

একই বছর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির একটি অনুষ্ঠানে এআইকে মানবজাতির অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।

এরপর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ উৎসবে বক্তব্য দেওয়ার সময়ও মাস্ক এআইকে পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছিলেন।

গবেষকের সতর্কবার্তায় নতুন করে উদ্বেগ

মাস্কের পুরোনো মন্তব্যটি নতুন করে আলোচনায় আসার পেছনে অন্যতম কারণ এআই গবেষক জ্যাকব কক্সনের সাম্প্রতিক সতর্কবার্তা। প্রায় তিন বছর অ্যানথ্রপিকে কাজ করার পর সম্প্রতি পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কক্সন এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি দাবি করেছেন, এআই নিয়ে কাজ করা অনেক গবেষক ও কর্মী প্রযুক্তিটির দ্রুত বিকাশ নিয়ে সত্যিই আতঙ্কিত। আগামী দুই বছরে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়েও তারা গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান তিনি।

কক্সনের ভাষ্য, এআই উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে মানবজাতির জন্য অত্যন্ত গুরুতর পরিণতি তৈরি হতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান প্রবণ

এই শাখার আরও খবর

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির…

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au