বাংলাদেশ

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

  • 2:56 am - October 02, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আলমগীরের শাশুড়ি মোমেলা (৫৫), স্ত্রী তানিয়া আক্তার বৃষ্টি ও তাদের শিশুসন্তান হাফসা। আলমগীর পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাকিম জানান, বুধবার রাতে মোমেলা, তানিয়া ও হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এসআই হাকিম বলেন, আগুনে মোমেলা গুরুতর দগ্ধ হয়েছেন। তানিয়ার হাত এবং শিশু হাফসার নাক পুড়ে গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, তানিয়ার সঙ্গে স্বামী আলমগীরের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় আলমগীরকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় ভিসা-মাস্টারকার্ডে পেমেন্টে অতিরিক্ত চার্জ বন্ধ

অস্ট্রেলিয়ায় কার্ড দিয়ে পণ্য বা সেবা কেনার সময় এতদিন যে অতিরিক্ত ‘কার্ড সারচার্জ’ দিতে হতো, তা বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর ২০২৬ থেকে দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

কক্সবাজারে শিশুর কান্নায় হোটেল কক্ষে মিলল মায়ের লাশ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কুলছুমা আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au