শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে…
পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর এবার নিজের ছেড়ে দেওয়া আসনেই বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন তিনি।
রোববার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে কোয়েল মল্লিকের প্রার্থিতা ঘোষণা করা হয়।
কোয়েলকে বিজেপির প্রার্থী করা হতে পারে, এমন জল্পনা তার পদত্যাগের পর থেকেই চলছিল। এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইককেও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনীতিতে দলবদলের প্রবণতা বাড়ে। এর মধ্যেই গত ১৬ জুলাই নয়াদিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন কোয়েল মল্লিক।
তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
এর আগে ৯ জুলাই তৃণমূলের সাংসদ পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করা হয়। এবার একইভাবে কোয়েল মল্লিককেও প্রার্থী করল দলটি।
কোয়েলের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয় তার সাংসদ পদ ছাড়ার পর থেকেই। ১৬ জুলাই পদত্যাগের পর তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই সময় তৃণমূলের কয়েকজন ‘বিদ্রোহী’ সাংসদও ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করেন। পরে তারা ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দিয়ে নিজেদের এনডিএর শরিক হিসেবে দাবি করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভার নির্বাচনের জন্য কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে প্রার্থী করা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে।
মার্চে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেন কোয়েল। তবে রাজ্যসভার কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই পদত্যাগ করেন তিনি।
বাদল অধিবেশন শুরুর আগে ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ ছাড়েন কোয়েল মল্লিক। এবার সেই ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনেই বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au