বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ৯০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাস

  • 7:48 pm - April 17, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার

এখন অনেকটা এমন হয়ে গেছে— সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাবার আগে হোয়াটসঅ্যাপ চেক করা চাইই চাই। মাঝের সময়েও মেসেজিং অ্যাপটাতে বাড়তি নজর। ছবি, ভিডিও বা কোনো ডকুমেন্টস পাঠাতে অ্যাপটি অন্যতম ভরসার। ব্যবহারকারিদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচারও নিয়ে আছে হোয়াটসঅ্যাপ।

স্টোরিতে ভিডিওর টাইম বাড়াতে যাচ্ছে যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় অ্যাপটি। অ্যান্ড্রয়েডের জন্য বিটা ভার্সনের ব্যবহারকারীরা তাঁদের স্ট্যাটাস আপডেটে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবেন। আগে এটার পরিথি ছিল ৬০ সেকেন্ড।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা মসৃণ করতে এই সিদ্ধান্ত। এই ফিচার বর্তমানে বেশ কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারের জন্য বরাদ্ধ আছে। ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে। যাদের কাছে লেটেস্ট বিটা ভার্সন আছে, তারা স্ট্যাটাস তৈরি করার সময় ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করে পরীক্ষা করতে পারবেন।

যদি এই ফিচার থেকে থাকে, তাহলে ভিডিওতে কোনও কাট-ছাঁট না করেই আপলোড করা সম্ভব হবে। এটি নিশ্চিত করার জন্য ট্রিমিং ইন্টারফেসের স্ক্রিনে ১:৩০ মিনিটের সীমা প্রদর্শিত হবে। তবে এটি এখন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। আইফোন ইউজারদের পেতে অপেক্ষা বাড়ছে।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au