অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
পুলিশ জানায়, দাড়িয়াপাড়া এলাকার ওই গলিতে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কে বা কাহারা গলির প্রধান ফটকের ভেতরে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়নি। পলিথিনের মতো কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পর্যবেক্ষণ করছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফায়ার ফাইটার মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে কোনো অগ্নিকাণ্ডের খবর তাঁদের কাছে আসেনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au