অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
ওটিএন বাংলা | মেলবোর্ন | ২০ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ ইন ক্রাইসিস’ (Bangladesh in Crisis) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (DRPW) আয়োজিত এই সম্মেলনে সরাসরি অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার (২০ নভেম্বর) মেলবোর্নের নোভোটেল হোটেলে আয়োজিত এই সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠানস্থল থেকে সরাসরি সম্প্রচার করছে ওটিএন বাংলা।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, রাজনৈতিক সহিংসতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি ডিআরপিডব্লিউ প্রকাশিত ‘Bangladesh in Crisis: Human Rights Violations’ শীর্ষক প্রতিবেদনে গণপিটুনিতে মৃত্যু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। সংগঠনটি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া সংগঠনটির পৃথক একটি প্রতিবেদনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪৬ জনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
এমন প্রেক্ষাপটে মেলবোর্নের এই সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে তিনি আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।
ওটিএন বাংলা সম্মেলনস্থল থেকে সরাসরি সংবাদ পরিবেশন করছে। শেখ হাসিনার বক্তব্যসহ সম্মেলনের বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
© OTN Bangla | Melbourne, Australia
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au