বাংলাদেশ

ইমামের কক্ষ থেকে কিশোরী উদ্ধার, বললেন ‘ভুল করিলাইছি, মাফ কইরা দেইন’

  • 3:17 am - November 21, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
অভিযুক্ত সাদিকুর রহমান। ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে জোর করে মসজিদের কক্ষে নিয়ে আটকে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে সকালে মসজিদের ইমামের কক্ষের বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন গ্রামবাসী।

অভিযুক্ত সাদিকুর রহমান শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের একটি মসজিদে প্রায় ১১ মাস ধরে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী মসজিদের পাশের একটি দোকান থেকে চা-পাতা কিনতে যাচ্ছিল। এ সময় ইমাম সাদিকুর রহমান তাকে জোর করে নিজের কক্ষে টেনে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে আসে। তারা দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন মসজিদের ইমামের কক্ষে গিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন তাঁরা। পরে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের খবর দেওয়া হয়। বিকেলে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ থানায় নিয়ে যায়।

কিশোরীকে উদ্ধারকারীদের একজন নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে তাঁদের জানায়, ইমাম এক মেয়েকে টেনে নিজের কক্ষে নিয়ে গেছেন। পরে তাঁরা ইমামের কক্ষে গিয়ে লেপের ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ইমাম কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন বলেও দাবি করেন তিনি।

অভিযুক্ত সাদিকুর রহমানের দাবি, ওই কিশোরী নিজেই তাঁর কক্ষে ঢুকেছিল। তিনি শুধু তার হাত ধরেছিলেন। পরে লোকজন দেখে ফেলতে পারে এমন আশঙ্কায় কিশোরীকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন বলে জানান তিনি।

আটক হওয়ার পর নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে সাদিকুর রহমান বলেন, ‘অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমি গরিব মানুষ। একটা ঘর ছাড়া আমার বাবার কিছুই নেই। আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন।’

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাদিকুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কিশোরীর নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au