বিশ্ব

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

  • 4:35 am - November 21, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ছবিঃ সংগৃহীত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে তাঁর বাংলাদেশের বিভিন্ন স্থানে একাধিক ইসলামি সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বর্তমান পরিস্থিতিতে তাঁর বাংলাদেশে আসা নিরাপদ নয় বলে জানানো হলে সফর স্থগিতের সিদ্ধান্ত নেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফর স্থগিতের বিষয়টি জানান সফরের আয়োজক ও শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ।

সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, মুফতি তাকি উসমানির সফরকে কেন্দ্র করে তাঁদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও যথেষ্ট সহযোগিতা পাওয়া গেছে। সফরসঙ্গীদের সবার অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া গেলেও মুফতি তাকি উসমানির এনওসি বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি জানান, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, বাংলাদেশ বর্তমানে হঠাৎ করেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সারা দেশে অরাজকতা চলছে এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। এমন অবস্থায় মুফতি তাকি উসমানিকে এখন বাংলাদেশে না এনে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়।

মুফতি মিজানুর রহমান বলেন, বিষয়টি মেনে নেওয়া তাঁর জন্য কঠিন ছিল। এরপরও সফরটি বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা চালিয়ে যান। তাঁর আশা ছিল, শুক্রবারের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং প্রয়োজনীয় এনওসি পাওয়া যাবে।

তিনি আরও বলেন, মুফতি তাকি উসমানির কাছে বিষয়টি জানিয়ে বার্তা পাঠানো হলে তিনি সিদ্ধান্তের কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু বর্তমান সময়ে তাঁর বাংলাদেশে আসাকে নিরাপদ মনে করছে না, তাই তিনি সফর স্থগিত করছেন বলে জানান।

এর আগে গত ১১ নভেম্বর মুফতি মিজানুর রহমান সাঈদ এক বিজ্ঞপ্তিতে মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছিলেন। সূচি অনুযায়ী, ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইসলামি সম্মেলনে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে তাঁর বয়ান। সফর স্থগিত হওয়ায় নির্ধারিত এসব কর্মসূচি আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

ইমামের কক্ষ থেকে কিশোরী উদ্ধার, বললেন ‘ভুল করিলাইছি, মাফ কইরা দেইন’

সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে জোর করে মসজিদের কক্ষে নিয়ে আটকে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au