অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • 6:48 am - November 21, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে তিনি সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন ডা. শফিকুর রহমান। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন জামায়াতের আমির। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। দুই দেশের সফর শেষে আগামী ২৬ নভেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সহকারী (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সফরটিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং তাঁদের আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বিরোধীদলীয় নেতা।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

ইমামের কক্ষ থেকে কিশোরী উদ্ধার, বললেন ‘ভুল করিলাইছি, মাফ কইরা দেইন’

সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে জোর করে মসজিদের কক্ষে নিয়ে আটকে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au