মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…
চট্টগ্রাম নগরীতে খাবার খেতে গিয়ে পুলিশের টহল পিকআপ ফেলে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে পিকআপটি চুরি হয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চুরির প্রায় তিন ঘণ্টা পর পিকআপটি উদ্ধার করা হলেও ঘটনাটি নিয়ে পুলিশের দায়িত্বশীলতা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশে এক উপপরিদর্শক (এসআই), গাড়িচালকসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বেলা পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়ক থেকে পুলিশের একটি টহল পিকআপ চুরি হয়। ওই সময় গাড়িতে থাকা হালিশহর থানার তিন পুলিশ সদস্য ও চালক পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান।
পিকআপটি জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে তাঁরা খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই। প্রকাশ্য দিবালোকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি চালু করেন। এরপর দ্রুত গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চুরির আগে মোটরসাইকেলে করে দুজন এসে পিকআপটির আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মোটরসাইকেলচালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। পরে রুবেল পিকআপটি নিয়ে চলে যান।
চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামের এক ব্যক্তিকে একই দিন রাতে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পিকআপটি চুরির পর সরকারি গাড়ির পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সরকারি গাড়িটি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। তাঁরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাঁদের শাস্তির মুখোমুখি হতে হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au