বাংলাদেশ

নারায়ণগঞ্জে একের পর এক যানবাহনে আগুন, আতঙ্কে চালক-মালিকরা

  • 7:57 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
নারায়ণগঞ্জে একের পর এক দেওয়া হচ্ছে গাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিবহন মালিক ও চালকদের মধ্যে। বাস, ট্রাক ও লেগুনা লক্ষ্য করে পৃথক ঘটনায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সর্বশেষ ২৩ নভেম্বর কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকেরা। ধারাবাহিক এসব ঘটনায় যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

রোববার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাইনবোর্ড এলাকায় অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। অন্যদিকে ফতুল্লায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। দুটি ঘটনায়ই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের মালিক রাসেলের দাবি, এতে তাঁর ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে ঝুটবোঝাই ট্রাকের মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত এক মাসেও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি বাস, ট্রাক ও লেগুনায় আগুনের ঘটনা ঘটেছে। রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কোনো কোনো ঘটনায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হবে। তবে কারা কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই শাখার আরও খবর

মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…

নেত্রকোণায় এক ঘুষিতেই প্রাণ গেল জুলাই যোদ্ধার

নেত্রকোণার মদনে সিএনজির টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এক জুলাই যোদ্ধা। দুই পক্ষের কথা-কাটাকাটি ও…

এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে…

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। নানা ছাড়…

আদালত অবমাননা: ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের…

৪০ হাজার বছর পরও মহাকাশে ছুটবে ভয়েজার-১

পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে সচল না থাকলেও ছুটে চলবে মানুষের তৈরি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au