বিজ্ঞান ও প্রযুক্তি

জিমেইলের তথ্য চুরি, গুগলের সতর্কতা

  • 9:32 pm - April 22, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
দাপ্তরিক, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কাজে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জিমেইল। তবে যতই দিন যাচ্ছে ততই জিমেইল ব্যবহারকারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে ভাইরাস অ্যাটাক, হ্যাকিং, স্প্যাম সবমিলিয়ে জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখাও বেশ কঠিন।

এবার জিমেইলের হুবহু বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা।এমন সম্ভাবনায় সতর্কবার্তা জারি করেছে গুগল।

সম্প্রতি জিমেইল জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে হ্যাকিং শুরু করেছে সাইবার অপরাধীর দল। নতুন কায়দায় জিমেইল হ্যাকিংয়ের বিষয়টি সামনে এনেছেন সফটওয়্যারের প্রযুক্তিবিদ নিক জনসন। এ নিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘গুগলের অফিশিয়াল ই-মেইল ক্লোন করে সেখান থেকে গ্রাহকদের বার্তা পাঠাচ্ছে সাইবার অপরাধীরা।

ওই বার্তায় থাকছে একটি লিঙ্ক। ই-মেইলটি হুবহু হওয়ায় গ্রাহকরা সন্দেহ ছাড়াই লিংকটিতে ক্লিক করছেন। এতে হ্যাকারদের ফাঁদে পড়ছেন তারা।ওই লিংকে ক্লিক করার সঙ্গেই ক্লোন করা একটি ওয়েব পেজে গ্রাহককে নিয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা।সেখানেই ফাঁস হয়ে যাচ্ছে ব্যবহারকারীর যাবতীয় তথ্য। বিষয়টি স্বীকার করে নিয়েছে গুগল। মার্কিন সংস্থাটি জানিয়েছে, এই ধরনের বিপদ এড়াতে শীঘ্রই সুনির্দিষ্ট একটি সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে। তার আগে গ্রাহকদের বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গ্রাহকদের বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে বলেছে গুগল।

সেগুলো হলো :

১.সংস্থার নামে আসা যাবতীয় ই-মেইল এবং সেখানে থাকা লিঙ্কে ক্লিক না করা।

২. সকল গ্রাহককে দুই ধাপে সুরক্ষা বিধি মেনে চলা।

৩. নিয়মিত পাসওয়ার্ড বদল এবং জটিল পাসওয়ার্ড তৈরি করা।

এই শাখার আরও খবর

অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মেলবোর্ন, ২১ এপ্রিল- দীর্ঘদিনের হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাসকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন যুগে কোম্পানিকে…

রংধনু শুধু রঙিন নয়, কখনো সাদা রঙেও দেখা যায়

মেলবোর্ন, ২০ এপ্রিল- আকাশে রংধনু মানেই আমরা সাধারণত সাত রঙের এক বর্ণিল দৃশ্য কল্পনা করি। কিন্তু প্রকৃতির আরও এক বিস্ময় আছে, যেখানে রংধনু দেখা যায়…

২০২৯ সালে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশাল গ্রহাণু অ্যাপোফিস, ঘোষণা নাসার

মেলবোর্ন, ১৯ এপ্রিল- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, একটি বিরল ও বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মানব ইতিহাসে এর আকারের…

‘ইহুদিবিদ্বেষী’ ১০ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বাড়ছে বলে দাবি করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসীবিষয়ক ও ইহুদিবিদ্বেষ প্রতিরোধ মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে বিশ্বের…

ডার্ক ম্যাটারের নতুন ব্যাখ্যায় বদলাতে পারে মহাবিশ্বের ধারণা

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটারকে ঘিরে নতুন একটি তত্ত্ব সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের বহু অজানা গঠন ও ঘটনার ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ…

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে পেপ্যাল চালুর নতুন উদ্যোগ

মেলবোর্ন, ১৬ এপ্রিল-  দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতার পর বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal চালুর বিষয়ে নতুন করে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার, যা ডিজিটাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au