কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে ফিফার ডিসেপ্লিনারী কমিটি ক্লিয়ারেন্স প্রদান করে।
বাংলাদেশের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়েছে গত ২৫ মার্চ। তারপর থেকে গুঞ্জন শুরু হয় কানাডার লিগে সামিত সোমকে নিয়ে। প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন এই প্রবাসী ফুটবলার। পরে সুখবর দেন তিনি, ‘বাংলাদেশ হয়ে খেলতে চাই’। এরপর থেকেই শুরু হয় সব প্রক্রিয়া।
শুক্রবার (০২ মে) রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন সামিত। তারপর ৭২ ঘণ্টার মধ্যেই প্রস্তুত হয়ে যায় তার ই-পাসপোর্ট।
এর আগে ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন তিনি। প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়।এরপর সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।
কানাডা প্রবাসী সামিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখ্য, এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছিলেন সামিত।
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধারনা করা হচ্ছে, সে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে সামিত সোমের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au