Uncategorized

ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএলের আসর

  • 6:23 pm - May 09, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিসিসিআই-এর এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে নেয়া হয় এমন সিদ্ধান্ত।

এর আগে, বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় ধরমশালার দিল্লি-পাঞ্জাবের ম্যাচ। ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও। এখানেই শেষ নয়, দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সম্প্রচারকর্মীসহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপত্তি। বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের।

এই ম্যাচের পর প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো? বার্তা সংস্থা পিটিআই বলছিল, আইপিএলের বিদেশি খেলোয়াড়েরা ভারতে অবস্থান করাটা আর নিরাপদ মনে করছেন না। যত দ্রুত সম্ভব, দেশে ফিরতে চান তারা। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আর কোনো ম্যাচই খেলতে চান না, এমনটাও এসেছে বিভিন্ন মাধ্যমে। শুধু তাই নয় নিরাপত্তা ইস্যুতে বেশিরভাগ দর্শকই চান আপাতত টুর্নামেন্ট স্থগিত করতে। তাতেই দেখা যায় আইপিএলের ভবিষ্যত নিয়ে শঙ্কা।

শেষ পর্যন্ত, এই আশঙ্কাই সত্য হলো। মাঝপথে স্থগিত হয়ে গেলো লিগটির ১৮তম আসর।

এদিকে, পাক-ভারত যুদ্ধের প্রভাবে ইতোমধ্যেই পিএসএলের বাকি আট ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় স্থগিত করা হয় পিএসএল ম্যাচ। দ্রুতই জরুরি বৈঠক ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে রাতেই সিদ্ধান্ত আসে টুর্নামেন্টের বাকি অংশ স্থানান্তর হবে আরব আমিরাতে। শিগগিরই জানিয়ে দেয়া হবে নতুন সূচি, নিশ্চিত করে পিসিবি।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au