Uncategorized

বাংলাদেশ স্কোয়াডে ডাক পেলেন সেই ফাহমিদুল

  • 2:12 am - May 17, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ইতালির সিরি ডি’তে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফাহামিদুল ইসলাম। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ায় সৌদি আরব থেকে তাঁকে ফিরে যেতে হয়েছিল ইতালিতে। কোচ হাভিয়ের কাবরেরার এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। সমর্থকরা রাস্তায় নেমে আসেন প্রতিবাদে।

তখন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন, ‘সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’ ভারত ম্যাচের পর অনুষ্ঠিত জাতীয় দল কমিটির বৈঠকে ফাহামিদুলকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখার সুপারিশ জানানো হয় কাবরেরার কাছে। কোচও এরপর থেকে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। ওলবিয়া কালসিও ক্লাবের কাছে কাবরেরা অনুরোধ করেন যেন ফাহামিদুলকে আরও বেশি সময় মাঠে নামানো হয়।

এদিকে, আসন্ন আন্তর্জাতিক সূচির জন্য আগামী ৩১ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। সেই ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও। তার ইতালিয়ান ক্লাবে পৌঁছেছে আনুষ্ঠানিক চিঠি । এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ফাহামিদুলকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। গতকাল সকালে আনুষ্ঠানিক চিঠি ক্লাব সদর দপ্তরে এসে পৌঁছেছে। ক্যাম্প হবে ৪ জুন প্রীতি ম্যাচ ও ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে ২৯ মে। মাত্র দুই দিনের ব্যবধানে অর্থাৎ ৩১ মে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। তাই খেলোয়াড়দের প্রস্তুত হয়ে ওঠা নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তবে এখনো পর্যন্ত সিঙ্গাপুর ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ।

এই শাখার আরও খবর

ইসলামাবাদের দিকে তাকিয়ে বিশ্ব, যে কারণে ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা

মেলবোর্ন, ১০ এপ্রিল- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অস্থির ও অনিশ্চিত রয়ে গেছে। যুদ্ধবিরতির ঘোষণার…

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে বন্দুকযুদ্ধ: এক হামলাকারী নিহত, দুইজন আহত

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম TRT প্রথমে জানিয়েছিল,…

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আবারও দুই হত্যা মামলায় গ্রেফতার

মেলবোর্ন, ৩০ মার্চ- সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময়ের আরও দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০…

মমতার বিরুদ্ধে গর্জে ওঠা আরেক মুখ যোগ দিলেন বিজেপিতে

মেলবোর্ন, ৩০ মার্চ- তেরো বছর আগের ঘটনা। দিনটি ছিল ২০১৩ সালের ৭ জুন। ঘটনাস্থল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কামদুনি। সেদিন ‘রাজারহাট ডিরোজিও কলেজে’র দ্বিতীয় বর্ষের…

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

মেলবোর্ন, ২৫ মার্চ- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে এই…

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

মেলবোর্ন, ২০ মার্চ- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে না উঠে রাজধানীর গুলশান-এর নিজ বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au