কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার (২০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট না নিয়ে উপস্থিত হয়ে বিপাকে পড়েন।
জানা গেছে, পাকিস্তানে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে লাহোর কালান্দার্স দলের সঙ্গে যোগ দেয়ার উদ্দেশ্যে তার ফ্লাইট ছিল। তবে পাসপোর্ট না থাকায় তাৎক্ষণিকভাবে তিনি সমস্যায় পড়েন। পরে অন্য একজনের মাধ্যমে তার পাসপোর্ট বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়।
কয়েকদিন আগে আরব আমিরাত সফরে গিয়েও ভিসা জটিলতায় ৩ দিন আটকে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে মিরাজের ক্ষেত্রে সেরকম কিছু নয়। অনাকাঙ্ক্ষিতভাবে পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরাজকে ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au