বিজ্ঞান ও প্রযুক্তি

নিজ ঘরে স্টারলিংকের সংযোগ পাবেন যেভাবে

  • 5:23 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:২১ বার

বিশ্বজুড়ে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা হিসেবে ‘স্টারলিংক’ বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এরোস্পেস কোম্পানি স্পেসএক্স এটিকে অপারেট করে। এ মুহূর্তে ইউরোপ-আমেরিকা-এশিয়া-অস্ট্রেলিয়া-আফ্রিকা জুড়ে বিশ্বের শতাধিক দেশে স্টারলিংকের পরিষেবা পাওয়া যাচ্ছে।

সম্প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে। তবে স্টারলিংকের সেবা কার্যক্রম শুরুর পর এটি নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে মানুষ। চলুন জেনে নেই স্টারলিংকের পরিষেবা নিয়ে খুঁটিনাটি।

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে-স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। স্টারলিংক রেসিডেন্সের মাসিক খরচ ৬ হাজার টাকা, রেসিডেন্স লাইটের খরচ ৪ হাজার ২০০ টাকা। সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।

স্টারলিংক ইন্টারনেটের পুরো প্রক্রিয়ায় তিনটি জিনিস গুরুত্বপূর্ণ। গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট ও রিসিভার অ্যান্টেনা। স্টারলিংক সংযোগের জন্য স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল। এটি সেটআপ করা অত্যন্ত সহজ। প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখে করে স্থাপন করতে হবে।

তবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে স্টারলিংকের সংযোগ পাবেন। বাংলাদেশে এখনো স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন তৈরি হয়নি। এজন্য যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘রেসিডেনশিয়াল’ ও ‘রোম’ নামের দুটি অপশন পাবেন।

রেসিডেনশিয়ালে ‘অর্ডার নাউ’ অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে। তবে সরকার ‘রোম’, অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনো দেয়নি। এখানে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কি না, তা নিশ্চিত করতে হবে।

এরপর চেকআউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে। পরে ‘প্লেস অর্ডার’ ক্লিক করতে হবে। তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

স্টারলিংকে ৩০ দিনের একটি ট্রায়াল অপশনও রয়েছে। পরবর্তিতে গ্রাহক সন্তুষ্ট না হলে পুরো টাকা রিফান্ড নিতে পারবেন। তবে বাংলাদেশে এই সুযোগ এখনই আসছে কি না তা জানতে আর একটু সময় লাগতে পারে।

এই শাখার আরও খবর

অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মেলবোর্ন, ২১ এপ্রিল- দীর্ঘদিনের হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাসকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন যুগে কোম্পানিকে…

রংধনু শুধু রঙিন নয়, কখনো সাদা রঙেও দেখা যায়

মেলবোর্ন, ২০ এপ্রিল- আকাশে রংধনু মানেই আমরা সাধারণত সাত রঙের এক বর্ণিল দৃশ্য কল্পনা করি। কিন্তু প্রকৃতির আরও এক বিস্ময় আছে, যেখানে রংধনু দেখা যায়…

২০২৯ সালে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশাল গ্রহাণু অ্যাপোফিস, ঘোষণা নাসার

মেলবোর্ন, ১৯ এপ্রিল- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, একটি বিরল ও বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মানব ইতিহাসে এর আকারের…

‘ইহুদিবিদ্বেষী’ ১০ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বাড়ছে বলে দাবি করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসীবিষয়ক ও ইহুদিবিদ্বেষ প্রতিরোধ মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে বিশ্বের…

ডার্ক ম্যাটারের নতুন ব্যাখ্যায় বদলাতে পারে মহাবিশ্বের ধারণা

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটারকে ঘিরে নতুন একটি তত্ত্ব সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের বহু অজানা গঠন ও ঘটনার ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ…

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে পেপ্যাল চালুর নতুন উদ্যোগ

মেলবোর্ন, ১৬ এপ্রিল-  দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতার পর বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal চালুর বিষয়ে নতুন করে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার, যা ডিজিটাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au