Uncategorized

ফুটবলকে বিদায় বললেন আশরাফুল ইমলাম রানা

  • 5:32 am - May 23, 2025
  • পঠিত হয়েছে:৩৬ বার

মেলবোর্ন ২৩ মে-অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। প্রায় এক যুগেরও বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারের ইতি টানছেন ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন চলতি মৌসুমে। আগামীকাল (শুক্রবার) মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠকে বিদায় বলবেন রানা।

এই মোহামেডান থেকেই ২০১৪-১৫ মৌসুমে শুরু হয়েছিল তার পেশাদার ফুটবলযাত্রা। তাই প্রিয় ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিদায়ের পেছনে রানার ভাবনা নতুনদের সুযোগ করে দেওয়া। তার ভাষায়, ‘অবসরের কারণ নতুনদের জায়গা করে দেওয়া।
অথচ পারফরম্যান্সের দিক থেকে এখনও নিজেকে প্রমাণ করে চলেছেন রানা। চলতি মৌসুমে ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে তিনটি ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। তবু গোলপোস্টে জায়গা ছেড়ে দিচ্ছেন তরুণদের জন্য।

বিদায়ের পর ফুটবল ছাড়ছেন না রানা। ক্যারিয়ার গড়তে চান গোলরক্ষক কোচ হিসেবে, ‘ফুটবল দিয়েই আমার নাম হয়েছে, এটাকে ছেড়ে যেতে পারবো না। গোলকিপিং কোচ হিসেবে কাজ করার ইচ্ছা আছে।

জাতীয় দলের হয়ে রানা খেলেছেন ৩০টি ম্যাচ। ২০১৪ সালে অভিষেক হলেও বেশ কয়েক বছর ছিলেন নিয়মিত সদস্য। ২০২৩ সাল পর্যন্ত দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি, ছিলেন বেঞ্চে। সেসময়ই চেয়েছিলেন আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানাতে, ‘কোচকে জানিয়েছিলাম, যাতে নতুনরা সুযোগ পায়। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে।

ক্লাব ক্যারিয়ারে মোহামেডান ছাড়াও শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনীর মতো দলে খেলেছেন দীর্ঘ সময়। বিদায়ী ম্যাচেও প্রতিপক্ষ সেই মোহামেডান, যারা এবারের লিগ চ্যাম্পিয়ন।

এই শাখার আরও খবর

ইসলামাবাদের দিকে তাকিয়ে বিশ্ব, যে কারণে ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা

মেলবোর্ন, ১০ এপ্রিল- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অস্থির ও অনিশ্চিত রয়ে গেছে। যুদ্ধবিরতির ঘোষণার…

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে বন্দুকযুদ্ধ: এক হামলাকারী নিহত, দুইজন আহত

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম TRT প্রথমে জানিয়েছিল,…

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আবারও দুই হত্যা মামলায় গ্রেফতার

মেলবোর্ন, ৩০ মার্চ- সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময়ের আরও দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০…

মমতার বিরুদ্ধে গর্জে ওঠা আরেক মুখ যোগ দিলেন বিজেপিতে

মেলবোর্ন, ৩০ মার্চ- তেরো বছর আগের ঘটনা। দিনটি ছিল ২০১৩ সালের ৭ জুন। ঘটনাস্থল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কামদুনি। সেদিন ‘রাজারহাট ডিরোজিও কলেজে’র দ্বিতীয় বর্ষের…

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

মেলবোর্ন, ২৫ মার্চ- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে এই…

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

মেলবোর্ন, ২০ মার্চ- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে না উঠে রাজধানীর গুলশান-এর নিজ বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au