Uncategorized

আরব আমিরাতের পর পাকিস্তানের কাছেও হার বাংলার বাঘেদের

  • 5:48 am - May 29, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার

মেলবোর্ন ২৯ মে-আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তবে সেখানেও হার দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দলকে হারতে হলো ৩৭ রানের ব্যবধানে।

পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে মোট ১৬৪ রান। পাক পেসার হাসান আলির বোলিং তোপে ২০ ওভারের আগেই গুটিয়ে যায় টাইগাররা। তানজিদ তামিমের ৩১, জাকের আলি অনিকের ৩৬ এবং লিটন দাসের ৪৮ কেবল হারের রানই কমিয়েছে। জয়ের জন্য মোটেও কার্যকরী ছিল না এমন ইনিংস।

এদিন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিলেন ওপেনার পারভেজ ইমন, ফিরে যান ৪ রান করে। ক্রিজে থিতু হয়েও টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি তাওহীদ হৃদয়। রান করতে পারেননি শামীম পাটোয়ারী কিংবা রিশাদ হোসেনরাও। শেষ পর্যন্ত সবকটি উইকেট দিয়ে টাইগাররা সংগ্রহ করে ১৬৪ রান। হাসান আলি সংগ্রহ করেন ৫ উইকেট।

এর আগে ম্যাচের শুরুতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে পাকিস্তান দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সালমান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট সংগ্রহ করেন শরিফুল ইসলাম।

বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ রানেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল টাইগাররা। তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সালমান আলি আগার ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে তোলে তারা। মোহাম্মদ হারিস ও সালমান আলি আগা দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। তাতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও ৫২ রান যোগ করে স্বাগতিকরা।

হারিস ইনিংস বড় করতে না পারলেও ফিফটি পেয়ে যান সালমান। ৩৪ বলে ৫৬ রান করেন পাকিস্তানি অধিনায়ক। এছাড়া ৩২ বলে ৫৪ রানের ইনিংসে জাত চিনিয়েছেন হাসান নাওয়াজ। আর শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেছেন শাদাব খান। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়ে যায় তারা।

বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার হন শরিফুল। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, শেখ মেহেদি, শামিম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

মেলবোর্ন, ১০ জুলাই- টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক…

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে…

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বব্যাপী সৌন্দর্য ও প্রসাধন শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সৌন্দর্যপণ্য নির্মাতা…

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

মেলবোর্ন, ১৬ মে- জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে দেশটির মিয়াগি প্রিফেকচার উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক…

যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্যব্যবস্থা

মেলবোর্ন, ১১ মে-  দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধে গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রায় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au