Uncategorized

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া সব কিছু হয়: তামিম ইকবাল

  • 4:38 am - May 31, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

মাঠের পারফরম্যান্স যেখানে দিন দিন নিম্নমুখী, তার থেকেও বেশি নড়বড়ে হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ অবস্থা। গত দুই দিন ধরে বোর্ডের ভেতরে চলছে ঝামেলা।
টালমাটাল অবস্থায় বিস্মিত ও হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। একইসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বর্তমানে ব্যক্তিগত সফরে পাকিস্তানে থাকা তামিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড একটা। কিন্তু এখানে ক্রিকেট বাদে সবকিছুই দেখছি। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে না হবে, এসবই আলোচনার কেন্দ্রবিন্দু। অথচ ক্রিকেটটা নেই কোথাও।
তামিমের হতাশা এখানেই থেমে থাকেনি। তিনি আরও বিস্ময় প্রকাশ করেন, পাকিস্তান সফর কাভার করতে মাত্র চারজন সাংবাদিক গিয়েছেন শুনে। তার ভাষায়, ‘বাংলাদেশ আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গেও খেলুক, এত কম সংখ্যক সাংবাদিক কোনোদিন দেখিনি। তাহলে কি ধরে নিতে হবে ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে?

আজ রাতেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সমতায় ফেরার মিশনে নামবে বাংলাদেশ দল। কিন্তু মাঠের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের চেয়ে আলোচনার কেন্দ্রে এখন বিসিবির নেতৃত্ব পরিবর্তন, যা তামিমের মতো অনেকের কাছেই অস্বস্তিকর।

তাই দেশের ক্রিকেটের জন্য তামিম রাখলেন একটি খোলা অনুরোধ, ‘যারা এখন বোর্ডে আছেন বা ভবিষ্যতে আসবেন, তারা যেন অন্তত ক্রিকেট নিয়ে ভাবেন। কারণ, ক্রিকেটটা তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। সব জায়গাতেই আমরা স্ট্রাগল করছি। এখন দরকার সত্যিটা স্বীকার করে, ভালো কিছুর পথে এগোনো।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au