কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
মেলবোর্ন ৩ জুন
স্বপ্না রানী বললেন, ‘প্রস্তুতি ভালো।‘ মারিয়া মান্দার কণ্ঠে, ‘আমরা সবাই প্রস্তুত।‘ সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর আশাবাদ, ‘মেয়েরা জয় নিয়ে মাঠ ছাড়বে।‘ শক্তিশালী জর্ডানের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের অন্দরে যে আত্মবিশ্বাসের প্রবল স্রোত বইছে, কোচ-খেলোয়াড়দের কথায় তা স্পষ্ট।
চাওয়া পূরণের লক্ষ্যে মঙ্গলবার আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে পিটার জেমস বাটলারের দল। মেলবোর্ন বুধবার রাত ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ফিফা র্যাঙ্কিংয়ে কিংবা সবশেষ মুখোমুখি লড়াইয়ের স্মৃতি, কোনোটাই অবশ্য বাংলাদেশের জন্য স্বস্তির নয়। র্যাঙ্কিংয়ে জর্ডান এগিয়ে ৫৯ ধাপ। আর ২০২১ সালে উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে তাদের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ; কিন্তু এবারের আবহ যেন ভিন্ন।
সফরের প্রথম প্রীতি ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্রয়ের তৃপ্তি এবার সঙ্গী। এরপর একদিনের রিকভারি শেষে সোমবার অনুশীলন সেরে মিডফিল্ডার স্বপ্নার মনে হচ্ছে, ঠিকঠাক প্রস্তুতি নিয়েই জর্ডানের মুখোমুখি হচ্ছেন তারা।
শক্তিশালী জর্ডানের বিপক্ষে মাঝমাঠের হাল ধরতে হতে পারে মনিকা চাকমাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন
শক্তিশালী জর্ডানের বিপক্ষে মাঝমাঠের হাল ধরতে হতে পারে মনিকা চাকমাকে।
আমরা ইন্দোনেশিয়ার সাথে ড্রয়ের পরের দিন সুইমিং করেছি, রিকভারি করেছি। আজ আমরা মাঠে অনুশীলন করলাম। সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে আমাদের। এখন কোচ যেভাবে নির্দেশনা দিবেন, জর্ডানের বিপক্ষে আমরা সেভাবে খেলব।
দুটি উইমেন’স সাফ জয়ী আরেক তারকা মারিয়ার কণ্ঠে আত্মবিশ্বাসের স্ফুরণ আরও বেশি। জয় ছাড়া কিছু ভাবছেন না এই মিডফিল্ডার।
এদিনে সেশন ভালোভাবেই শেষ করেছি। জর্ডানের বিপক্ষে আমাদের কাল খেলা, আমরা সবাই প্রস্তুত। আমরা ভালো খেলে জিতে মাঠ ছাড়তে চাই।
এই সফরে বাংলাদেশের মূল চাওয়া চলতি জুনের শেষে মিয়ানমারে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়া। মেয়েদের পারফরম্যান্সের ক্রমোন্নতি দেখে সহকারী কোচ লিটুও দল নিয়ে আশাবাদী হয়ে উঠছেন।
আশা করছি, আমাদের মেয়েরা ভালো একটা ম্যাচ খেলবে। এই সফরে আমাদের শেষ ম্যাচ। আশা করি, মেয়েরা আমাদের নিরাশ করবে না, ভালো খেলেই জয় নিয়ে মাঠ থেকে বের হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছি। আমার মনে হয়, মেয়েরা (সফরের) শেষ ম্যাচটা অবশ্যই ভালো খেলবে, দেশবাসীকে আনন্দ দিবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au