কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
মেলবোর্ন ৬ জুন
বিচার পাওয়ার পরও নাসুম আহমেদের চড়কাণ্ড নিয়ে আবারো উত্তাল দেশের ক্রিকেট পাড়া। তৎকালীন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেকে দায়িত্ব থেকে সরাতে খোদ তামিম ইকবাল এবং তখনকার অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই নাকি নাসুমের চড়কাণ্ডের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেছিলেন। তদন্ত কমিটির কাছে তামিম-জালালের বিরুদ্ধে সেই অভিযোগ আবার করেছিলেন সাকিব আল হাসান নিজেই। গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফর্ম্যান্সের কারণে সে সময় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে নাসুমের অভিযোগের বিষয়েও তদন্ত করা হয়।
সেই কমিটির কাছে সাকিব অভিযোগ করেন যে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে হাথুরুসিংহে নাসুমকে থাপ্পড় মারার অভিযোগ নিয়ে সৃষ্ট বিতর্ককে তামিম এবং জালাল ইউনুস কাজে লাগিয়েছেন। সাকিবের দাবি, প্রধান কোচের বিরুদ্ধে ইস্যু তৈরির জন্য ঘটনাটি ইচ্ছাকৃতভাবে মিডিয়াতে ফাঁস করা হয়েছিল!
তবে নিজের চোখে সেই ঘটনা দেখা তখনকার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং ভুক্তভোগী নাসুমের বক্তব্য শোনার পরও তদন্ত কমিটি হাথুরুসিংহের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনও লঙ্কান কোচের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছিলেন। যদিও এতদিন পর্যন্ত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
গেল বছর রাজনৈতিক পট পরিবর্তনের পরেই বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তিনি দায়িত্বগ্রহণের পরেই নাসুমকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে হাথুরুসিংহেকে চাকুরিচ্যুত করেন। যদিও সদ্য সাবেক সভাপতির বিরুদ্ধেও অভিযোগ আছে, তিনি নাকি পূর্বের ব্যক্তিগত ক্ষোভ বশত চান্দিকা হাথুরুসিংহেকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au