Uncategorized

দলের খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে থাকার আহ্বান হাবিবুল বাশারের

  • 4:08 am - June 23, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন ২৩ জুন

প্রবল চাপে থাকা নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার গলে জোড়া সেঞ্চুরিতে নিজেকে ফিরে পেয়েছেন দারুণভাবে। দুই ইনিংসে সেঞ্চুরি তুলে লিখেছেন নতুন ইতিহাস। এর আগে শ্রীলঙ্কার মাটিতে কোনো অতিথি দলের অধিনায়ক জোড়া সেঞ্চুরি পাননি। শান্ত জোড়া সেঞ্চুরিতে নিজের প্রত্যাবর্তন করেছেন, যা মনে ধরেছে সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের।

আমরা তো ওকে চিনি শুরু থেকে। সে আমাদের সব ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান। ওর এরকম ব্যাটিং করাটা আমার জন্য সারপ্রাইজিং নয়। সে এমন ব্যাটিং করার সামর্থ্য রাখে।

জোড়া সেঞ্চুরি নিয়ে হাবিবুল আলাদা করে বলেছেন, “এই কাজটা (জোড়া সেঞ্চুরি) করা সহজ নয় কোনোভাবেই। টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক হান্ড্রেড স্পেশাল। সেটা সে করতে পেরেছে। শান্তর এই সামর্থ্যটা ভালোই আছে। আমরা যদি ওকে একটু সাহায্য করতে পারি তাহলে ওর জন্যই ভালো হবে।

হাবিবুল ‘সাহায্য’ বলতে সমর্থক, সমালোচক এবং সবাইকে শান্তর পাশে থাকার আহ্বান জানিয়েছেন। ক্রমাগত ট্রলিং ও সমালোচনার শিকার হতে হয় বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। পেছনের দুঃসময় পেরিয়ে শান্ত দারুণভাবে ফিরে এসেছেন। তবে দুঃসময়েও সমর্থকদের পাশে থাকার আহ্বান হাবিবুলের, “আমি আশা করি, ও আগামী দুয়েকটি ম্যাচে রান না করলে ওকে নিয়ে আবার কথা শুরু হবে না। আমরা সবাই ওকে চাপে ফেলে দেই। ক্রমাগত ট্রলিং ও সমালোচনা যখন হয়, সেটা প্রভাব ফেলে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা প্রভাব ফেলেই। এটা কিন্তু এতটা সহজ না। এটা কিন্তু ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলছিল। ভালো দিক—সে শক্তভাবে ফিরে এসেছে।

টেস্ট ইতিহাসে শান্তর আগে একাধিকবার টেস্টে জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ১৪ জন ব্যাটসম্যান। এর মধ্যে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার। শান্তকে নিয়ে দুবার টেস্টে জোড়া সেঞ্চুরি আছে শুধু ১২ জনের। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটসম্যান শান্ত।

গল টেস্টের আগে শান্তর ওপেনিংয়ে ব্যাটিং নিয়ে কথা উঠছিল। বাড়তি একজন ব্যাটসম্যান খেলানোর তাড়নায় শান্তকে চার থেকে ওপেনিংয়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছিল। হাবিবুলের এ নিয়ে দ্বিমত আছে। শান্তকে তার চার নম্বর পজিশনেই দেখতে চান তিনি, “শুনেছিলাম শান্ত ওপেনিংয়ে ফিরবে, যা আমি স্ট্রংলি আপত্তি করেছিলাম। শান্ত ইজ অ্যা কাইন্ড অব ব্যাটসম্যান—যদি ওকে বলেন আপনি তিন ফরম্যাটেই ওপেন করবেন, তাহলে ও নেমে যাবে। কিন্তু আমার মনে হয় না এটা সঠিক সিদ্ধান্ত হবে। ওপেনিং একটা স্পেশাল পজিশন। এখানে যারা ওপেনার, তাদেরই ওপেন করা উচিত। এমনকি তিন নম্বরও কিন্তু তিন নম্বর। তিন নম্বর কিন্তু ওপেনার নয়।

ক্যারিয়ারের সাত টেস্টের পাঁচটিই তার তিন নম্বরে। দুটি চার নম্বরে, যেটা গলেই হলো। দলের প্রয়োজনে শান্ত সামনে কী করেন, সেটাই দেখার।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

মেলবোর্ন, ১০ জুলাই- টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক…

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে…

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বব্যাপী সৌন্দর্য ও প্রসাধন শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সৌন্দর্যপণ্য নির্মাতা…

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

মেলবোর্ন, ১৬ মে- জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে দেশটির মিয়াগি প্রিফেকচার উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক…

যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্যব্যবস্থা

মেলবোর্ন, ১১ মে-  দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধে গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রায় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au