কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪ জনই নারী ও শিশু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ দালাল চক্রের সহায়তায় পাচারকারীরা তাদের পাহাড়ের ভেতরে একটি আস্তানায় জড়ো করেছিল। কারও কাছে উন্নত জীবনের প্রলোভন দেখানো হয়, আবার কাউকে অপহরণ করে সেখানে আনা হয়। অপহৃতদের জিম্মি করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হলে পাচারকারী দলের ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। তবে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন।
আজ শুক্রবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযানের বিস্তারিত জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত টেকনাফে ৬২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৭৭ জনকে। শীত মৌসুমে এ ধরনের পাচারের ঘটনা বেশি ঘটে বলে জানা গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au