Uncategorized

বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার তথ্য গুজব : দূতাবাস

  • 3:29 am - September 23, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন , ২৩ সেপ্টেম্বর- সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশিদের জন্য কোনো ভিসা নিষেধাজ্ঞা জারি করেনি বলে জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, বাংলাদেশিদের জন্য আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এসব সংবাদে uaevisaonline.com নামের একটি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত একটি আর্টিকেলের সূত্র উল্লেখ করা হয়।

কিন্তু দূতাবাস স্পষ্ট করেছে, এই তথ্য একেবারেই ভুল। সংযুক্ত আরব আমিরাতের কোনো কর্তৃপক্ষ এ ধরনের ঘোষণা দেয়নি।

পর্যালোচনায় দেখা গেছে, ওই ওয়েবসাইটের নিবন্ধন সংক্রান্ত তথ্য সন্দেহজনক।

নিবন্ধনকারীর ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের,কারিগরি যোগাযোগ যুক্তরাজ্যের,নিবন্ধকের যোগাযোগ নম্বর যুক্তরাষ্ট্রের,আর কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের।

ওয়েবসাইটে দুবাইয়ের একটি অফিস ঠিকানা দেওয়া হলেও বাস্তবে সেই বিল্ডিং বা বাসা নম্বরের কোনো অস্তিত্ব নেই বলে নিশ্চিত করেছে দূতাবাস।

ওই প্রতিষ্ঠানের অতীত কর্মকাণ্ড নিয়ে গ্রাহকদের রিভিউ দূতাবাস পর্যালোচনা করেছে। দেখা গেছে, অধিকাংশ গ্রাহকই আর্থিকভাবে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নাগরিকদের এমন ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে তথ্য বা সংবাদ প্রচার ও শেয়ার করার ক্ষেত্রে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সব মিলিয়ে বিষয়টি স্পষ্ট যে, বাংলাদেশিদের জন্য আমিরাত ভিসা নিষেধাজ্ঞার খবর নিছক গুজব এবং ভুয়া ওয়েবসাইটের প্রচারণার অংশ।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

মেলবোর্ন, ১০ জুলাই- টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক…

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে…

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বব্যাপী সৌন্দর্য ও প্রসাধন শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সৌন্দর্যপণ্য নির্মাতা…

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

মেলবোর্ন, ১৬ মে- জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে দেশটির মিয়াগি প্রিফেকচার উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক…

যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্যব্যবস্থা

মেলবোর্ন, ১১ মে-  দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধে গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রায় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au