Uncategorized

ভেঙে ফেলা হবে ইতালির ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরো

  • 4:56 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবর- দীর্ঘ ১২ ঘণ্টা বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় মিলানের সিটি কাউন্সিল। ১৯৭ মিলিয়ন ইউরোতে এসি মিলান ও ইন্টার মিলানের কাছে বিক্রি করা হবে স্টেডিয়াম ও তার আসেপাশের জমি। যদিও নতুন স্টেডিয়াম তৈরি হওয়ার আগ পর্যন্ত এই স্টেডিয়াম ভাঙা হবে না এবং এখানেই খেলা আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

১৯২৬ সালে যাত্রা শুরু, ১৯৯০ সালের বিশ্বকাপের জন্য পেয়েছিলো নতুন রুপ। তবে, ২০২৫ সালে এসে বিদায়ের সংকেত। ভেঙে ফেলা হবে ইতালির ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরো।

ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ন্যাশন্স লিগ। এসি মিলান কিংবা ইন্টার মিলানের বহু ঐতিহাসিক মুহূর্ত জরিয়ে আছে এই স্টেডিয়ামে, শুধু ফুটবলই নয় কনসার্টসহ নানা আয়োজন হতো এখানে। ভক্তদেরও অনেক আবেগ এই স্টেডিয়াম ঘিরে। স্থানীও রাজনীতিবিদরাও ভাঙার ব্যাপারে আপত্তি জানিয়েছিলো। তাদের কাছে এই স্টেডিয়াম ইতালির ফুটবলের স্বর্গ। তাই ২০১৯ সাল থেকে চেষ্টা করেও এটা ভাঙার বিষয় কোনো আলোচনায় এগুতে পারেনি কর্তৃপক্ষ। এবারও এমন কঠিন সিদ্ধান্ত নিতে বেশ বেগ পোহাতে হয়েছে সংশ্লিষ্টদের।

এসি মিলান ও ইন্টার মিলান দুই ক্লাবই ভাগাভাগি করে ব্যবহার করে আসছে এই স্টেডিয়াম। তবে, একাধিকবার সংস্কার হলেও এখানে নেই অনান্য আধুনিক স্টেডিয়ামের মতো সুযোগ-সুবিধা।

এছাড়া স্টেডিয়াম থেকে ইউরোপের অন্যান্য ক্লাবের চেয়ে আয়ের পরিমানও অনেক কম। যার কারণে এই স্টেডিয়াম ভাঙার দাবি জানায় ইতালির দুই জায়ান্ট ক্লাব। তারা চায় এখানে শুধু মাঠ নয় বরং বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স গড়ে তুলতে।

এদিন দীর্ঘ ১২ ঘণ্টা বৈঠকের পর সান সিরো ভেঙে ফেলার কঠিন সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা। মিলানের সিটি কাউন্সিল ১৯৭ মিলিয়ন ইউরোতে এসি মিলান ও ইন্টার মিলানের কাছে বিক্রি করবে স্টেডিয়াম ও তার আশেপাশের জমি। তারাই এবার সান সিরোর পাশে করবে ৭১ হাজার ৫০০ আসনের আধুনিক স্টেডিয়াম। নকশাও তৈরি করেছে। মূলত, ২০৩২ সালের ইউরিোপীয় চ্যাম্পিয়নশিপ নতুন স্টেডিয়ামে আয়োজন করতে চায় কর্তৃপক্ষরা।

তবে, এখনই ভাঙা হবে না সান সিরো স্টেডিয়ামে। আগামী শীতকালিন অলিম্পিকের উদ্বোধন হবে এখানে। এছাড়া নতুন স্টেডিয়াম হওয়ার আগ পর্যন্ত সব ধরণের খেলাও অনুষ্ঠিত হবে এই মাঠে। এরপর নতুন স্টেডিয়াম হওয়ার পর সান সিরোর ভাঙা হলেও কিছু ঐতিহ্য হিসেবে রেখে দেয়া হবে।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au