সর্বশেষ

যেভাবে উদ্ধার হলো সুন্দরবনে নিখোঁজ পাইলটের মরদেহ

  • 7:45 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া সাবেক নারী পাইলট রিয়ানা আবজালের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া সাবেক নারী পাইলট রিয়ানা আবজালের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটে যাত্রা করেছিলেন। বোটটি দুপুর ১টায় ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়, তবে রিয়ানা নিখোঁজ হন।

তিনি আরও বলেন, কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের অনুসন্ধান শুরু করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টায় মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় রিয়ানার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তার পারিবারিক বাড়ি বরিশালে। তিনি বিমানের সাবেক পাইলট এবং পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। স্বামী ও শালা-শালীর সঙ্গে সুন্দরবনে বেড়াতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

এই শাখার আরও খবর

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au