Uncategorized

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে সুপার ওভারে গড়ানো ম্যাচে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ এ দল

  • 5:24 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ নভেম্বর-এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের দেওয়া ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ টাই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। সুপার ওভারের লটারিতে হেরে আবারও পাকিস্তানের কাছে শিরোপা খোয়াল বাংলাদেশ ‘এ’ দল।

রবিবার দোহার ফাইনালে নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১২৫) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র ৬ রানের পুঁজি পায় আকবর আলীর দল। জবাবে পাকিস্তান শাহিনস মাত্র ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে।

সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে ১ রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফেরেন।

পরের বলে ওয়াইড থেকে ৫ রান আসে। তৃতীয় বৈধ বলে জিসান আলম বোল্ড হলে মাত্র ৬ রানেই থামে বাংলাদেশ। ৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রিপন মণ্ডলের করা ওভারে ৪ বলেই খেলা শেষ করে দেয় পাকিস্তান।

এর আগে ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

জিসান (৬) ও সোহান (২৬) ভালো শুরু এনে দিলেও ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খেই হারায় দল। জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ফাইনালে ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির আলী রাব্বিও (৮) ব্যর্থ হলে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

শেষ ২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজের ওপর চড়াও হয়ে তিনটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তুলে ম্যাচ জমিয়ে দেন সাকলাইন ও রিপন।

শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি।

বোলারদের দাপটে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১২৫ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাকলাইনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন ইয়াসির খান। এরপর রিপন মণ্ডল (৩ উইকেট) ও রাকিবুল হাসানের (২ উইকেট) তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। সাদ মাসুদের ৩৮ রান তাদের ১২৫ পর্যন্ত নিয়ে যায়।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au