সর্বশেষ

বিড়াল খেল কবুতরের বাচ্চা, হামলায় জীবন গেল মালিকের

  • 1:35 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল একটি কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাসির উদ্দিন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার নাসির উদ্দীনের বাড়িতে পালিত কবুতরের একটি বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে তিনি প্রতিবাদ জানাতে আসাদুল্লাহর বাড়িতে যান। তখন তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির ও অভি, রকমত উল্লাহর ছেলে রাসেলসহ কয়েকজন মিলে নাসির উদ্দীনের ওপর হামলা চালায়।

ঘটনার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। নাসির উদ্দিন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাকে দ্রুত সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আক্তার হোসেন ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়।

সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান বলেন, নাসির উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au