সর্বশেষ

মার্কিন হুমকির মুখে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ালো ইউরোপীয় দেশগুলো

  • 2:26 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
দ্বীপটির বিপুল খনিজ সম্পদ চীনের ওপর ওয়াশিংটনের নির্ভরতা কমাতে সহায়ক হতে পারে। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৭ জানুয়ারি-  ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর ইউরোপের শীর্ষ দেশগুলো প্রকাশ্যে দ্বীপটির পাশে দাঁড়িয়েছে। এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড কেবল সেখানকার জনগণের, এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও তাদেরই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদেরই রয়েছে। একই সঙ্গে ন্যাটোর কাঠামোর ভেতরে থেকে আর্কটিক অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

এর আগে ২০১৯ সালে নিজের প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও দ্বীপটি নিয়ে মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দ্বীপটির সুরক্ষায় ডেনমার্ক পর্যাপ্ত উদ্যোগ নেয়নি।

গত শনিবার ভেনেজুয়েলায় এক সামরিক অভিযানে দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর গ্রিনল্যান্ড নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। ইউরোপীয় কূটনৈতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে, ওয়াশিংটন একই ধরনের চাপ প্রয়োগ করে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে পারে। যদিও গ্রিনল্যান্ডের নেতৃত্ব বারবারই বলে আসছে, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই প্রসঙ্গে বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র আরেক সদস্যকে হুমকি দিতে বা আক্রমণ করতে পারে না। জোটের ভেতরে এমন পরিস্থিতি তৈরি হলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফও ইউরোপীয় নেতাদের এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ইউরোপের উদ্বেগ আরও বাড়িয়েছে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের মন্তব্য। আন্তর্জাতিক আইন ও ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগকে উড়িয়ে দিয়ে তিনি সিএনএনকে বলেন, বিশ্ব বাস্তবতায় শক্তি ও ক্ষমতাই শেষ কথা। তার দাবি, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে কেউ জড়াবে না। এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের পতাকায় রাঙানো গ্রিনল্যান্ডের মানচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখেন, “শিগগিরই।”

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন ইউরোপীয় দেশগুলোর সংহতিকে স্বাগত জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ‘শ্রদ্ধাপূর্ণ সংলাপের’ আহ্বান জানান।

এদিকে ট্রাম্পের সমালোচনার জবাবে ডেনমার্ক ইতোমধ্যে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছর কোপেনহেগেন এ খাতে ৪২ বিলিয়ন ডেনিশ ক্রাউন, অর্থাৎ প্রায় ৬.৫৮ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়।

ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পাশাপাশি দ্বীপটির বিপুল খনিজ সম্পদ চীনের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে ওয়াশিংটনের জন্য বড় ভূমিকা রাখতে পারে।

তবে ট্রাম্পের বিশেষ দূত জেফ ল্যান্ড্রি দাবি করেছেন, প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই দেখতে চান, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকবে। তার মতে, জোরপূর্বক দ্বীপটি দখলের কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই।

এই শাখার আরও খবর

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

মেলবোর্ন, ২৩ জুন-  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,…

বাংলাদেশে খ্রিস্টানদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বেগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় নিপীড়নের আশঙ্কা। আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব দ্য মার্টার্স ইউএসএ (ভিওএম) জানিয়েছে,…

ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

মেলবোর্ন, ২৩ জুন-  ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে…

মুসলিমদের নিয়ে পাকিস্তানের মন্তব্য, প্রত্যাখ্যান ভারতের

মেলবোর্ন, ২৩ জুন-  ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জারদারির…

জাগো আমার বাংলা

মেলবোর্ন, ২৩ জুন-  ওঠো রে ওঠো, আমার মাটি, ঘুমায়ো না আর ইতিহাসের পাতা ওল্টাও, ২৩ জুনের জোয়ার। সেদিন যে ডাকে জেগেছিল লাখো মানুষের মন, রক্তে-ঘামে…

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

মেলবোর্ন, ২৩ জুন-  মিয়ানমারে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ছয় মাসে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au