সর্বশেষ

ভ্যালেনটাইনস ডে-তে ভাইরাল রোম্যান্স, মুখ খুললেন পরমব্রত-ইশা

  • 8:32 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার

মেলবোর্ন, ১৪  ফেব্রুয়ারি- রুপালি পর্দার তারকাদের জীবনেও কি বিশেষ দিন ‘বিশেষ’ কোনো প্রভাব ফেলে? না কি শুধুই স্মৃতিপথে হাঁটেন, ফিরে দেখেন মনে রাখার মতো কোনো একটি মুহূর্ত? হতে পারে সেটি পর্দার কিংবা হতে পারে বাস্তব জীবনের। প্রেম দিবসের আগের দিন হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ইশা সাহার চুম্বনদৃশ্য।

গোলাপ, টেডি, চকোলেট, আলিঙ্গন আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ‘ভালোবাসি’ বলার দিন ভ্যালেনটাইনস ডে। শহরের অনেক যুগলই হয়তো এদিন নিজেদের মতো করে নিজেদের খুঁজে পেতে নিরালা খুঁজছেন। বিশ্ব ভালোবাসা দিবসে ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেডের দিন হারিয়ে যেতে নেই মানা। ভালোবাসার চোরা স্রোতে গা ভাসানোর দিনে দুই তারকার ‘চুমুকাহিনি’ কেমন? সিনেমায় চুম্বন শুধুই কি অভিনয়? কোনো অনুভূতিই কি নেই সেখানে? সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে উত্তর দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ইশা সাহা।

পর্দায় চিত্রনাট্যের খাতিরে চুম্বনদৃশ্যে তারা একাধিকবার অভিনয় করেছেন। এর আগে পরমব্রতই যেমন ঠোঁটে ঠোঁট রেখেছেন অভিনেত্রী রাইমা সেনের আর প্রিয়াংকা সরকারের। ঠিক তেমনই ইশা সাহাও তার কলেজজীবনেই প্রথম চুম্বন এঁকে দেন।

সিনেমায় চুম্বন শুধুই কি অভিনয়?—এমন প্রশ্নের উত্তরে পরমব্রত বলেন, পর্দায় চুমু খাওয়াটাকে আমি অভিনয়ের অংশ হিসেবে মনে করি। যে কোনো একটিকে তাই ‘মেমোরেবল’ বললে ব্যাপারটিকে অকারণ নাটকীয় করে তোলা হবে।

এর পাশাপাশি তিনি শেয়ার করে নিয়েছেন পর্দার প্রথম চুম্বনদৃশ্যের কথা। পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘দোসর’। সেখানে তিনি আর পল্লবী চট্টোপাধ্যায় ক্যামেরার মুখোমুখি। বয়সে অনেকটাই বড় অভিনেত্রীর ঠোঁটে ঠোঁট রাখতে হবে অভিনেতাকে। পরমব্রত বলেন, তবে হ্যাঁ, প্রথমবার খুব নার্ভাস ছিলাম। ‘দোসর’ সিনেমায় অনেক ‘সিনিয়র’ পল্লবীদির সঙ্গে…। এটুকুই বলব।

অন্যদিকে ইশা সাহা অবশ্য পর্দায় খুব বেশি চুম্বনদৃশ্যে অভিনয় করেননি। চুম্বন প্রসঙ্গ তুলতেই তার কণ্ঠে লজ্জার আভাস। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, এ বিষয় নিয়ে এভাবে কথা বলা যায়? ব্যক্তিগত কথা কারও সঙ্গে শেয়ার করে নেব না। এ বিষয়ে উত্তর দেওয়া আমার পক্ষে সত্যিই অসম্ভব বলে জানান ইশা সাহা।

তবে পর্দায় অভিনয় প্রসঙ্গে তিনিও পরমব্রতের মতেই বিশ্বাসী। ইশা সাহা বলেন, পর্দায় আমাদের দেখে লোকজন ভাবতেই পারেন, আমরা বুঝি খুব প্যাশনেটলি চুমু খেয়েছি। আদতে ওটা ও রকম হয় না। এর পেছনে প্রযুক্তির অনেক কারিকুরি থাকে। খুব চাপে থাকেন অভিনেতারা। অন্তত আমি তো থাকিই।

তবে প্রথম চুম্বনের কথা একেবারে গোপন করেননি ইশা সাহা। যৌবনে পা রেখেছেন। কলেজজীবনেই আমার প্রথম চুম্বন বলে জানান তিনি। প্রথম প্রেমের মতোই কি প্রথম চুম্বন অবিস্মরণীয়, সেরা স্মৃতি? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমার মনে হয় না। যে স্মৃতি মধুর সেই স্মৃতিই মনে থেকে যায়। চুম্বনের ক্ষেত্রেও…। তিনি বলেন, প্রথম মানেই মনে থাকবে, প্রথম মানেই সেটা আজীবন মনে থাকবে— এই মতে আমি বিশ্বাসী নই।

বিদেশে বাস্তবে বা পর্দায় চুম্বন নিয়ে কোনো ছুঁতমার্গ নেই। এ দেশে এখনো প্রকাশ্যে চুম্বন দেখলে অনেকে ‘গেল গেল’ রব তোলেন। যেমন বছর দুই আগের কথা। কলকাতার চলন্ত মেট্রোয় এক যুগলের প্রকাশ্যে চুম্বন নিয়ে তোলপাড় হয়েছিল শহর।

ইশাও কি মনে করেন, কিছু অনুভূতির উপরে আড়াল থাকাই ভালো? অভিনেত্রী বলেন, পর্দায় কী হবে না হবে, সেটি চিত্রনাট্য এবং অভিনেতাদের ওপর নির্ভর করে। ব্যক্তিগত জীবনে কিছু অনুভূতির ওপরে আড়াল থাকাই ভালো। অন্তত আমি মনে করি।

তিনি বলেন, অনুভূতির ওপরে সব সময় লাগাম পরানো যায় না। তাই কখন, কোন পরিস্থিতিতে, কোন অনুভূতি প্রকাশ্যে চলে আসবে, একেবারেই জানেন না তিনি। তাই যারা প্রকাশ্যে তাদের অনুভূতি প্রকাশ করেন, সেটা পুরোটাই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি নিজের যাবতীয় অনুভূতি গোপন রাখার পক্ষপাতি।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে…

বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। রোববার অর্থ…

ভোটার তালিকা ইস্যুতে উত্তাল ভারত, নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবি

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। রোববার রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে হাজারো…

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ডিজিটাল মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বদীপ দাশ। রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ…

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১০টি নতুন এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে আগামী ৭ অক্টোবর চুক্তি সই হতে যাচ্ছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ…

৯২ রানে থামা রোহিতকে নিয়ে হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ প্রত্যাশা

সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯২ রানে থেমে যেতে হয়েছে রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার এমন আউটে হতাশ হয়েছেন ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au