অন্যান্য

মা-ছোট ভাইকে নিয়ে আকাশে উড়লেন জুলহাস

  • 8:45 pm - March 10, 2025
  • পঠিত হয়েছে:২৪ বার

আরেকটি স্বপ্ন পূরণ হলো দেশের আলোচিত বিমান তৈরির কারিগর জুলহাস মোল্লার। বিসিএল এভিয়েশনের আর ৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান তিনি। রবিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জের যমুনা চরে ফ্লাই ঢাকা এয়ারলাইনসের ডিওফো ক্যাপ্টেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট আব্দুল্লাহ আল ফারুক তার এ স্বপ্ন পূরণ করেন।

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘জুলহাসের যে কাজ তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এ জন্য জুলহাসকে লেখাপড়া করতে হবে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জুলহাস মোল্লা বলেন, ‘ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার স্বপ্নপূরণ করেছেন। তিনি আমার মা ও ছোট ভাইকে হেলিকপ্টারে তুলে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছেন। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আগেও আমার কাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে আমি আমার গবেষণা চালিয়ে যেতে চাই।’

তার লক্ষ্য একদিন তার তৈরি বিমান দেশ-বিদেশের আকাশে উড়বে।  অনেক দর্শনার্থী জুলহাসের প্লেন দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। তাদের আগ্রহের কথা মাথায় রেখে তিনি এক মিনিটের জন্য প্লেনটি আকাশে ওড়ান।  মাত্র দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি আরসি মডেলের প্লেন ওড়ানোর পর থেকেই জুলহাস আলোচনায় আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাজ দেখতে ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

এর আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে ৫০ হাজার টাকা অনুদান দেন।  জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।

 

এই শাখার আরও খবর

শিশুটির মুখে ড্রাকুলার মতো দাঁত গজিয়েছিল

মেলবোর্ন, ২১ অক্টোবর- আয়ারল্যান্ডের লেখক ব্রাম স্টোকার ড্রাকুলা নামের এক রক্তচোষা মানবের লোমহর্ষক কল্পকাহিনি লিখেছিলেন ‘ড্রাকুলা’ বইতে, সে প্রায় ১০০ বছরেরও আগে। ব্রাম স্টোকারের জন্মস্থান…

নববধূর হৃদয়বিদারক গল্প: বিয়ের চার দিন পর আত্মহত্যা করলেন বর

মেলবোর্ন, ২৪ মে—মাত্র চার দিনের দাম্পত্য জীবন। স্বপ্নের মতো হানিমুন। আর তারপরই যেন বজ্রাঘাত – স্বামী আত্মহত্যা করলেন। যুক্তরাষ্ট্রের এক নববধূর জীবনে এমনই মর্মান্তিক মোড়…

ওয়াল স্ট্রিটে অশ্রু: অস্ট্রেলিয়ান ডলার অতল গহ্বরে

বিশ্ব অর্থনৈতিক ধসের প্রভাবে অস্ট্রেলিয়ানদের সুপার ব্যালেন্স নিয়ে উদ্বেগ আজ সকালে প্রায় সব অস্ট্রেলিয়ান তাদের সুপার অ্যানুয়েশন ব্যালেন্সের নিয়ে উদ্বেগে থাকবেন— গতরাতে বিশ্বজুড়ে আর্থিক সংকট…

ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে দেশে দেশে বিরূপ প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির প্রেসিডেন্টের এমন ঘোষণার পর তার বিরোধিতায় সোচ্চার হয়েছে চীন, জাপান, যুক্তরাজ্যসহ আরও…

সময়সীমা পার: টিউলিপ সিদ্দিকের আইনজীবীর চিঠির জবাব দেয়নি কর্তৃপক্ষ

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের জবাবে ব্রিটিশ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বলেছেন, তার আইনজীবীরা যেকোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। গত জানুয়ারিতে বাংলাদেশে তদন্তাধীন…

ভুঁইফোড় মাদ্রাসার এমপিও ভুক্তির পাঁয়তারা: সরকারি অর্থের অপচয় বন্ধের দাবি এলাকাবাসীর

ঠাকুরগাঁও ৩মার্চ: বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে “নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা” নামে একটি অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও ভুক্তির পাঁয়তারার অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au