বাংলাদেশ

এবার ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা, নিয়ে গেছে পিস্তল

  • 1:43 am - March 10, 2026
  • পঠিত হয়েছে:২৬২ বার
এবার ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা, নিয়ে গেছে পিস্তল , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ মার্চ- নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ছিনতাইকারীদের কবলে পড়েছেন। অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে সরকারি পিস্তল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৯ মার্চ শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি।

আক্রান্ত পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক পদে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি টহল টিম শহরের মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছিল। ওই টিমে থাকা এএসআই লুৎফর রহমান টয়লেট ব্যবহারের জন্য কিছু সময়ের জন্য দল থেকে আলাদা হয়ে পড়েন। তখন তিনি নিজের মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন।

এ সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা চাপাতি দিয়ে হামলার চেষ্টা করলে তিনি সরে গিয়ে আঘাত থেকে রক্ষা পান। পরে দুর্বৃত্তরা তাকে জিম্মি করে তার কাছে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au