বাংলাদেশ

জাতীয় পতাকায় কালেমা সংযুক্ত করে বিক্রি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২

  • 3:47 am - July 04, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
জাতীয় পতাকায় কালেমা সংযুক্ত করে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে বিক্রি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয় পতাকা বিকৃত করে বিক্রির পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার সিদ্দিক (২৬) নামে দুই যুবককে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তদন্তে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় তারা জাতীয় পতাকার নকশার সঙ্গে আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে পতাকা তৈরি করতেন। পরে এসব পতাকা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের পতাকা উড়তে দেখা গেলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জাতীয় পতাকাকে বিকৃত করে কালেমা সংযুক্ত পতাকা তৈরি ও অনলাইনে বিক্রি করা হচ্ছিল। এ কার্যক্রমের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au