বাংলাদেশ

এ শহর গ্রাম ছিল একদিন

----সরদার সেলিম রেজা----

  • 7:55 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
সরদার সেলিম রেজা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই:

এ শহর গ্রাম ছিল একদিন,
সময়ের স্রোতে হারালো তার চেনা জমিন।
ইট-পাথরের দেয়াল উঠলো ধীরে ধীরে,
যেখানে একসময় ছিল শাপলা-শামুক নদীর তীরে।

ধানমন্ডি, মিরপুর, গুলশান,বারিধারা,উত্তরা,
সবই তো ছিল একদা সবুজে ভরা।
কালের ফেরে আজ তারা অভিজাত নগরী,
ধনীর প্রাসাদে ঢাকা পড়ে মাটির কুঁড়েঘরই।

এ গ্রাম বয়ে আনে শত বছরের কথা,
রাজা-বণিকের পায়ের ধুলো, পূর্বপুরুষের ব্যথা।
এই মাটির কণায় কণায় মিশে আছে ঘাম,
আমাদের গৌরব, আমাদেরই নাম।

সভ্যতার নামে গ্রাম আজ বিলীন প্রায়,
যান্ত্রিক জীবনে স্মৃতিরা কাঁদে হায়।
আগামী প্রজন্ম জানবে না হয়তো আর,
বাংলাদেশ ছিল একদা গ্রাম-প্রধানের দেশ আমার।

ভোরের বেলা পাখির গানে ভাঙতো ঘুম,
মাঠে যেতো কৃষক লাঙল কাঁধে, বাজতো না আর বুম।
সেই দিনগুলো আজ শুধুই বইয়ের পাতা,
দাদুর গল্পে বেঁচে থাকা পুরনো খাতা।

পথের ধারে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বট-তাল-হিজল,
আজও ডাকে, “আয়রে খোকা, বসবি আমার ছায়াতল?”
তারা সাক্ষী ছিল আমাদের ছেলেবেলার,
আজ তারাও নীরব, নেই আর কোলাহল।

লাঙল-জোয়াল, মই আর হুক্কার ধোঁয়া,
সবই আজ জাদুঘরে, নেই আর ছোঁয়া।
হিজল-গাবের বদলে এলো মেহগনি-চাকল,
বিদেশি গাছে ভরেছে মাঠ-ঘাট, বন-জঙ্গল।

পাখিরা উড়ে যায়, খাবার নেই আর,
পরিবেশের ভারসাম্য ভাঙছে চারিধার।
গরমের রাতে ঝিঝির একটানা সুর,
তা-ও আজ বড় বেশি দূর।
জোনাকির আলোও নেভে গেছে রাতে,
আঁধার নেমে আসে শুধু নীরবতায়।

গামছায় বাঁধা ভাতের পুটলি, হাতে জলের ঘটি,
মাঠে যেতো না আর কোনো গৃহিণী।
খেয়াঘাটের বুড়ো মাঝি, ডিঙ্গি নৌকা,
সবই আজ স্মৃতি, আছে শুধু সেতু আর পোল।

নদীর বুকে পাল তোলা নৌকা নেই,
শুধু রয়ে গেছে বুকের মাঝে এক সমুদ্র কান্না।

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au