বিনোদন

ফুটবলের পাশাপাশি অভিনয় ও প্রযোজনায় রোনালদো

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

ব্রিটিশ টিভি সিরিজে নতুন অধ্যায়

  • 3:28 am - July 28, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। ফুটবলের পাশাপাশি অভিনয় জগতেও অভিষেক হতে যাচ্ছে এই পর্তুগিজ তারকার। একই সঙ্গে তিনি একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজের প্রযোজক হিসেবেও কাজ করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ‘ডে ওয়ানস’ নামের সিরিজটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে বেড়ে যাওয়া আগ্রহকে সামনে রেখেই সিরিজটি নির্মাণ করা হচ্ছে।

তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ টেড ল্যাসো–এর ধাঁচের নয়। বরং ফুটবল ব্যবসা, সম্পর্ক, ক্ষমতার রাজনীতি এবং মাঠের বাইরের বাস্তবতা নিয়ে নির্মিত একটি নাটকীয় সিরিজ। গল্পের কেন্দ্রীয় চরিত্র কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন, যার ভূমিকায় অভিনয় করছেন হোমল্যান্ডবিলিয়নস–খ্যাত অভিনেতা ড্যামিয়ান লুইস।

রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি। জানা গেছে, অঁরির বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা হয়েছে। ‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস, যা চলতি বছর যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন।

নতুন এই যাত্রা নিয়ে রোনালদো বলেন, “এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।”

সিরিজটিতে রোনালদো ছাড়াও অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। তবে ‘ডে ওয়ানস’ কবে এবং কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, সিরিজটির সম্প্রচার স্বত্ব পেতে বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা হতে পারে।

এই শাখার আরও খবর

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au