Uncategorized

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

ঢালিউডে অভিষেক

  • 4:37 am - August 03, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার অভিনয় করবেন পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমায়।

সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মধুমিতা। এ সময় বাংলাদেশের দর্শকদের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রত্যাশা পূরণ করাই এখন তার সবচেয়ে বড় দায়িত্ব।

মধুমিতা বলেন, “সবার এত আগ্রহ আর ভালোবাসা দেখে আমি অনেকটাই ভয় পেয়ে গেছি। এটা অনেক বড় দায়িত্ব। ছবিটি মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন। তাই আমি চাই না, কোনোভাবেই আপনারা নিরাশ হন। চরিত্রটিতে ভালো ও খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম একটি ভারসাম্য রয়েছে। সেটি ঠিকভাবে তুলে ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি, আপনাদের নিরাশ করব না।”

বাংলাদেশ সম্পর্কে নিজের অনুভূতির কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আলাদা করে গবেষণা করার প্রয়োজন হয়নি, কারণ এই দেশের সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। তার ভাষায়, “আমার ইনস্টাগ্রাম পেজ একজন বাংলাদেশি ভক্ত তৈরি করে দিয়েছিলেন। এখানকার মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। অনেক সময় মনে হয়, আমাকে সবচেয়ে বেশি চেনে বাংলাদেশের মানুষই।”

বাংলাদেশ সফরে দেশের জনপ্রিয় খাবার নিয়েও আগ্রহ প্রকাশ করেন মধুমিতা। তিনি জানান, কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও ও চিকেন ঘি রোস্ট খাওয়ার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি দেশে থাকাকালীন একবার হলেও ফুচকা খেতে চান বলেও জানান তিনি।

‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয়ে রাজি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মধুমিতা বলেন, শুরুতে শুধু নাম শুনেই চরিত্রটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। পরে গল্প পড়ে এবং পরিচালকের বর্ণনা শুনে বুঝতে পারেন, এটি তার আগের কাজগুলোর তুলনায় একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্র। সেই নতুনত্বই তাকে ছবিটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতার পাশাপাশি আরও অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, রোজিনা এবং আশীষ খন্দকার। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au