বাংলাদেশ

বাংলো বাড়ির বাগানে কোদাল হাতে কৃষিকাজ করে প্রশংসায় ভাসছেন জয়া আহসান

কোদাল হাতে , ভাইরাল ভিডিওতে মুগ্ধ ভক্তরা

  • 1:44 am - August 04, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
বাংলোবাড়ির বাগানে কোদাল হাতে কৃষিকাজ করে প্রশংসায় ভাসছেন জয়া আহসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ আগস্ট : অভিনয়ে যেমন দক্ষ, তেমনি প্রকৃতির প্রতি ভালোবাসার জন্যও বরাবরই পরিচিত অভিনেত্রী জয়া আহসান। অবসর সময় পেলেই তিনি সময় কাটান নিজের বাগানে। সম্প্রতি হাতে কোদাল নিয়ে বাগানের মাটি প্রস্তুত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়েছে। স্বাভাবিক জীবনযাপন ও প্রকৃতিপ্রেমের জন্য প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

কয়েক ঘণ্টা আগে জয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঢাকার ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশের নিজের বাংলোবাড়ির বাগানে কৃষিকাজ করছেন তিনি। সাধারণ পোশাক ও মেকআপহীন লুকে একজন সহায়তাকারীর সঙ্গে গোবর সার মিশিয়ে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করতে দেখা যায় তাকে। কাজের ফাঁকে বাগানের বিভিন্ন গাছও ঘুরে দেখান তিনি। জানান, সেখানে জবা, ঘুমন্ত জবাসহ নানা প্রজাতির গাছ রয়েছে, যেগুলোর নিয়মিত পরিচর্যা তিনি নিজেই করেন।

ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ লাখ ভিউ অর্জন করেছে। এতে প্রায় এক লাখ রিঅ্যাকশন, তিন হাজারের বেশি মন্তব্য এবং প্রায় এক হাজার শেয়ার হয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্যে একজন লিখেছেন, “সবাই এখন তোমার দেখাদেখি মাঠে নেমে পড়বে।” আরেকজন লিখেছেন, “সত্যি সব শিল্পী মাটিকে এত ভালোবাসে না। আপনাকে দেখে সত্যিই অভিভূত হলাম।  আরেক ভক্তের ভাষ্য, “মাটির মানুষ। মাটির সঙ্গে সম্পর্ক।”

আরেক  অনুসারী মন্তব্য করেছেন, “আপনার এই কাজগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রাচুর্য আর আধুনিকতার মাঝেও আপনি মাটি আর শিকড়কে ভুলে যাননি।” ইউরোপ-আমেরিকার অনেক ধনী মানুষও শখের বসে কৃষিকাজ করেন।”

ফিটনেস নিয়ে নিজের ভাবনার কথাও এর আগে জানিয়েছেন জয়া আহসান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তার নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজন হলে কিছুদিন শরীরচর্চা করলেও দৈনন্দিন স্বাভাবিক কাজকেই তিনি নিজের ফিটনেস রুটিনের অংশ হিসেবে দেখেন।

এই শাখার আরও খবর

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au