বিশ্ব

টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে জাপানে আহত ৫, বন্দর বন্ধ করল চীন

  • 5:58 pm - August 08, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে জাপানে আহত ৫, বন্দর বন্ধ করল চীন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট: শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চলে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ঝড়ের তাণ্ডবে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার ভবন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাপানের বিভিন্ন এলাকায় বিমান চলাচল বন্ধ করা হয়েছে। একই সঙ্গে টাইফুনটি চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসায় দেশটির উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বন্দর ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুন ডলফিনের প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা করা হচ্ছে ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের আমামি দ্বীপপুঞ্জে। ঝড়টি উপকূলে আঘাত হানার সময় এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার ছিল। দমকা হাওয়ার সময় সেই গতি ঘণ্টায় ২১৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

ঝড়ের প্রবল বাতাসে ওকিনাওয়ায় অন্তত পাঁচজন প্রবীণ নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন প্রবল বাতাসের ধাক্কায় পড়ে গিয়ে আঘাত পান। স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে জাপানের দুই বড় বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইনস আঞ্চলিক সব ফ্লাইট বাতিল করেছে। ঝড়ের তীব্রতা এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপানে আঘাত হানার পর টাইফুন ডলফিন চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। চীন জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে ঝড়টি চীনের উপকূলে আঘাত হানতে পারে।

চীনা আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি বিশেষ করে চচিয়াং প্রদেশের চৌশান শহর এবং ফুচিয়েন প্রদেশের ফুদিং শহরের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। টাইফুনের প্রভাবে চচিয়াং প্রদেশের কিছু এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চচিয়াং প্রদেশের কর্তৃপক্ষ উপকূলীয় সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। পাশাপাশি বিভিন্ন বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১৬২টি যাত্রীবাহী ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।

এ ছাড়া নিংবো লিশে আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝড়ের গতিপথ ও তীব্রতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টাইফুন ডলফিনের প্রভাব পড়েছে তাইওয়ানেও। বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে অন্তত ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে সমুদ্রপথেও সতর্কতা বাড়ানো হয়েছে।

এরই মধ্যে তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে চীনের ট্রাফিক নিয়ন্ত্রণ নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে বেইজিং। চীনের এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে তাইপেই।

তাইওয়ানের পক্ষ থেকে চীনের এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে অভিহিত করা হয়েছে। তাইপেইয়ের দাবি, আন্তর্জাতিক সমুদ্রসীমায় অন্য দেশের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের অধিকার চীনের নেই।

জাপানে আঘাত হানার পর চীনের উপকূলের দিকে এগিয়ে যাওয়া টাইফুন ডলফিন নিয়ে তিন দেশেই সতর্কতা জোরদার করা হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au