বাংলাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলি, ৩ পুলিশ সদস্যসহ আহত ৪

  • 11:09 pm - August 15, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য ও এক অস্ত্রধারী আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ফতুল্লা থানার তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। পুলিশের গুলিতে আহত অস্ত্রধারীর নাম জসিম (২৪)। তিনি ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে।

এ ঘটনায় আটক অপর ব্যক্তির নাম মোহন (২৩)। তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশের ভাষ্য, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ইসদাইর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। এ সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে একটি পিস্তল দিয়ে গুলি ছোড়ে।

পুলিশ দাবি করেছে, অস্ত্রধারীদের ছোড়া গুলি কোনো পুলিশ সদস্যের গায়ে লাগেনি। পরে আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার পাল্টা গুলি ছোড়েন। এতে জসিমের উরুতে গুলি লাগে।

গোলাগুলির সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গায়ে গুলি না লাগলেও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। এতে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au