বিনোদন

নতুন পর্ব

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, প্রচারে নতুন পর্ব

ফিরছে গোপাল ভাঁড়

  • 3:02 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, শনিবার প্রচারে নতুন পর্ব। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মাস ধরে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮। নতুন পোস্টার প্রকাশ করে চ্যানেলটি জানিয়েছে, আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রচারে আসবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব।

২০১৫ সালে সনি ৮-এ শুরু হয়েছিল ‘গোপাল ভাঁড়’-এর প্রচার। হাস্যরস, বুদ্ধিমত্তা ও শিক্ষণীয় বার্তার কারণে অ্যানিমেশন সিরিজটি অল্প সময়ের মধ্যেই বাঙালি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও সিরিজটির ব্যাপক দর্শক রয়েছে। ইউটিউবেও নিয়মিত দর্শক-শ্রোতা রয়েছে এর।

সিরিজের প্রতিটি পর্বে রাজা কৃষ্ণচন্দ্রের সভার রসিক চরিত্র গোপাল ভাঁড়কে উপস্থিত বুদ্ধি দিয়ে নানা জটিল সমস্যার সমাধান করতে দেখা যায়। পাশাপাশি ক্ষমতালোভী মন্ত্রীদের ষড়যন্ত্র নস্যাৎ করা এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর বিভিন্ন ঘটনাও উঠে আসে গল্পে।

গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্ব প্রকাশ বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন কোনো পর্ব না আসায় সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গোপাল ভাঁড়’-এর একটি দৃশ্য ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। সেখানে মৃত্যুশয্যায় গোপালকে ঘিরে তাঁর স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কান্নার দৃশ্য দেখা যায়। ওই দৃশ্যকে কেন্দ্র করেই সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া দৃশ্যটি পুরোনো একটি পর্বের।

চ্যানেল কর্তৃপক্ষের দীর্ঘ নীরবতাও দর্শকদের মধ্যে নানা জল্পনা তৈরি করেছিল। অবশেষে নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি ৮। ফলে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে বাঙালির জনপ্রিয় হাসির চরিত্র গোপাল ভাঁড়।

এই শাখার আরও খবর

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ…

জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

মেলবোর্ন, ১৬ আগষ্ট- কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষে কুষ্টিয়া…

পরিসংখ্যানগত মেকানিকসে অবদানের জন্য ডিরাক পদক পেলেন চার বিজ্ঞানী

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: পরিসংখ্যানগত মেকানিকসে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডিরাক পদক পেয়েছেন চার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। গত ৮ আগস্ট দ্য আবদুস সালাম ইন্টারন্যাশনাল…

সিরাজগঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া…

ডারউইন টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের, তবে শেষ হাসি কার?

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি। ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে থাকলেও এখনই জয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au